ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রিসভায় নিজ গ্রামের স্কুলের টয়লেট পরিদর্শনে গেলেন ভারতের জেন-জি আন্দোলনের নেতা, ক্ষোভ প্রকাশ আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি জামালপুরের জুলাইযোদ্ধা ইমরান ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া সাংবাদিক লাঞ্ছিত, ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার রাজধানী থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং, জনমনে নানা প্রশ্ন বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার মোবাইল ফোন কিনতে ইএমআই সুবিধা দেবে দেশের সব ব্যাংক: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

নিজ গ্রামের স্কুলের টয়লেট পরিদর্শনে গেলেন ভারতের জেন-জি আন্দোলনের নেতা, ক্ষোভ প্রকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভারতের জেন-জি আন্দোলনের নেতা ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপ নতুন ক্যাম্পেইন শুরু করেছেন ‘স্কুল ঠিক করো’ নামে। এর অংশ হিসেবে নিজের গ্রামের একটি সরকারি স্কুল পরিদর্শন করে সেখানকার অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মহারাষ্ট্রের হিনগোলিতে নিজের গ্রাম সান্তুক পিম্পরির একটি সরকারি স্কুলে যান অভিজিৎ। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে স্কুলের পানি সরবরাহ, বেঞ্চ, ওয়াশরুম ও ভবনের অবকাঠামোগত সমস্যার কথা জানতে পারেন অভিজিৎ। ছাত্রীদের অভিযোগ, স্কুলে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা নেই। বেঞ্চের সংকট রয়েছে এবং ওয়াশরুমও অপরিচ্ছন্ন। এ ছাড়া স্কুল ভবনের বেশ কিছু জানালা ভাঙা ও বন্ধ অবস্থায় রয়েছে।

পরে স্কুলের টয়লেট পরিদর্শন করে এর নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন অভিজিৎ। টয়লেটের ভেতরের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন তিনি। ভিডিওতে টয়লেটের বিভিন্ন স্থানে আবর্জনা পড়ে থাকতে দেখা যায়।

ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে অভিজিৎ প্রশ্ন তোলেন, “কোনো বাচ্চা এটি ব্যবহার করবে কীভাবে?”

তিনি জানান, স্কুলের এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে স্থানীয় পঞ্চায়েত কমিটি। তবে ভারতের স্বাধীনতার ৮০ বছর পরও একটি স্কুলে মৌলিক সুযোগ-সুবিধার অভাব নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

অভিজিৎ বলেন, ভারতে এতদিনে বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও স্কুলগুলোর মৌলিক অবকাঠামো উন্নয়নে যথেষ্ট কাজ হয়নি। এ ধরনের সমস্যা সমাধানে সাধারণ মানুষকে সরকারের কাছে প্রশ্ন তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের বরাতে জানা যায়, স্কুলের সুযোগ-সুবিধা নিয়ে শিক্ষার্থীদের মতামত জানতে দলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ‘স্কুল ঠিক করো’ ক্যাম্পেইন শুরু করেছেন অভিজিৎ দ্বীপ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রিসভায়

নিজ গ্রামের স্কুলের টয়লেট পরিদর্শনে গেলেন ভারতের জেন-জি আন্দোলনের নেতা, ক্ষোভ প্রকাশ

আপডেট সময় ০৬:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬