ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী সৌদির অর্থ-তুরস্কের প্রযুক্তি-পাকিস্তানের পরমাণু শক্তি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতের ‘আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হামলা করেছে’ মধ্যরাতে দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্প মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ সমাধান আমাদের হাতে কিন্তু ক্ষমতা আপনার হাতে, প্রধানমন্ত্রীকে হাসনাত কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম

হরমুজে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে ইরান-ওমানের সমঝোতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের রুট নির্ধারণে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। কারিগরি আলোচনার পর দুই দেশ একটি রুটের মানচিত্র নিয়েও একমত হয়েছে বলে জানিয়েছে তেহরান।

শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, গত তিন সপ্তাহের আলোচনায় এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নিরাপদে জাহাজ চলাচলের পথ নির্ধারণে গত ১৮ জুন সমঝোতা স্মারক সইয়ের পর থেকেই দুই দেশের মধ্যে আলোচনা চলছিল।

বাঘাই বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে নতুন রুটের পরিকল্পনা তৈরি করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে।

ইরানের দাবি, হরমুজ প্রণালিতে স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি চালু করতে হলে যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ, সামরিক হুমকি ও অন্যান্য ‘অবৈধ কর্মকাণ্ড’ বন্ধ করতে হবে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে তেহরান।

ইরান বলছে, ওমানের সঙ্গে এই সমঝোতা দুই উপকূলীয় দেশের স্বাধীন উদ্যোগ। এর মূল লক্ষ্য—দুই দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও নিরাপদ করা।

তবে রুট নির্ধারণে অগ্রগতি হলেও প্রণালিটি পুরোপুরি স্বাভাবিক করতে আরও আলোচনা প্রয়োজন বলে জানিয়েছে ইরান। যৌথ বিবৃতিসহ বাকি বিষয়গুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত তেহরান ও মাসকাটের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হরমুজে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে ইরান-ওমানের সমঝোতা

আপডেট সময় ১০:২৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬