ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী সৌদির অর্থ-তুরস্কের প্রযুক্তি-পাকিস্তানের পরমাণু শক্তি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতের ‘আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হামলা করেছে’ মধ্যরাতে দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্প মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ সমাধান আমাদের হাতে কিন্তু ক্ষমতা আপনার হাতে, প্রধানমন্ত্রীকে হাসনাত কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

এবার ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও রাজ্যের সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে রাজ্যটির বীরভূমে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দলীয় ওই কার্যালয়টি রামপুরহাটে তার নিজের বাড়ির পাশেই অবস্থিত। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ভেতর আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালে আশিস বন্দ্যোপাধ্যায় বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। রামপুরহাট আসন থেকে তিনি পাঁচবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। চলতি বছর অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হন আশিস বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের হাততালাপাড়া এলাকায় বসবাস করতেন তিনি। তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে দলীয় কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর থেকেই আশিস বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষা ও কৃষিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। প্রসঙ্গত, আশিস ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা রামপুরহাটের বিধায়ক ছিলেন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর মমতার মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছিলেন। তিনি রাজ্যের সাবেক স্কুলশিক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রী।

২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিধানসভায় ডেপুটি স্পিকারের দায়িত্বও সামলেছেন। ২০২২ সালে রামপুরহাটের বগটুইতে গণহত্যার ঘটনায় অস্বস্তিতে পড়েছিলেন আশিস। তবে এলাকায় নিজের এলাকায় ভোট সম্পর্কে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও তাই তাকেই মনোনয়ন দিয়েছিলেন মমতা। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে আশিস হেরে যান ২৪ হাজারের বেশি ভোটে। তারপর থেকে রাজনীতিতে আশিস বন্দ্যোপাধ্যায়কে আর তেমন সক্রিয় হতে দেখা যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:২৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬