ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা জয়সওয়াল বললেন, ‘আমি তোমাকে আইপিএলে নিয়ে যাব’- পরের বলেই ডিকভেলা আউট! ঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে আ.লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর চালুর পরদিনই যাত্রী নেই ‘পিংক বাসে’ ‘অনার্স পাশ করতে না পারা ড্রপ আউট সরোয়ার তুষার আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে’ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বিএসইসি পাঠ্যবই থেকে ‘মুসলমানরা কখনো জেরুজালেম ছাড়বে না’ বাদ দিল সৌদি আরব ফিলিস্তিনের পক্ষে বিশ্বব্যাপী কর্মসূচি ১০ অক্টোবর মাত্র ৮ মাসে সম্পূর্ণ কুরআন হাতে লিখলেন সুরাইয়া

আমি থাকলে তোমাকে বাঁচাতাম না: সাগর থেকে বেঁচে ফেরা বালককে বললেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে উত্তাল সাগরে ডুবে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিল নাথানিয়াল রায় নামে ১০ বছরের এক শিশু। এ সময় সেখানে থাকা ১৬ বছর বয়সী লাইফগার্ড রায়ডার উইলিয়ামস নিজের জীবন বাজি রেখে নাথানিয়ালকে বাঁচাতে যায়। সাগর উত্তাল থাকায় রায়ডার উইলিয়ামসের জীবনও ঝুঁকিতে পড়ে গিয়েছিল।

একটা সময় তারা দুজনই সমুদ্রের ঢেউয়ের নিচে তলিয়ে যায়। এরপর কয়েক সেকেন্ড পর আবার ভেসে ওঠে। এরপর অ্যারন বোহনেন নামে আরেকজন লাইফগার্ডের সহায়তায় তারা দুজন তীরে আসতে সমর্থ হয়। ওই ভয়াবহ মুহূর্তের ভিডিও করেছিলেন কেউ একজন। যা পরবর্তীতে ভাইরাল হয়।

নিজের জীবন বাজি রেখে আরেকজনকে বাঁচাতে যাওয়া লাইফগার্ড রায়ডার ও বেঁচে ফেরা শিশুর সঙ্গে গতকাল সোমবার (১৭ আগস্ট) নিজের অফিসে দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, যদি রায়ডারের জায়গায় যদি থাকতেন তাহলে নাথানায়েলকে বাঁচাতেন না।

নিজের পাশে বসা লাইফগার্ড রায়ডারকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, “সে হলো আসল হিরো। আমি জানি না আমি এটি (নিজের জীবন ঝুঁকিতে ফেলে আরেকজনকে বাঁচাতাম) করতাম কি না। সম্ভবত আমি করতাম না। নাথানায়েল তোমার ভাগ্য ভালো যে ওইদিন আমি সেখানে লাইফগার্ড হিসেবে ছিলাম না।নাথানায়েল রায়ের বাবা বার্তাসংস্থা এপিকে বলেছেন, আমি রায়ডারের কাছে চিরকৃতজ্ঞ। সে যা করেছে আমি কখনো এর প্রতিদান দিতে পারব না। সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা

আমি থাকলে তোমাকে বাঁচাতাম না: সাগর থেকে বেঁচে ফেরা বালককে বললেন ট্রাম্প

আপডেট সময় ১০:২০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬