ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোপা আমন চাষের মৌসুমে রাজশাহী অঞ্চলে সারের সংকট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রোপা আমন চাষের ব্যস্ত মৌসুমে রাজশাহী অঞ্চলে দেখা দিয়েছে সারের সংকট। কৃষকদের অভিযোগ, ডিলারদের দোকানে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে খোলা বাজার থেকে বাড়তি দামে সার কিনতে হচ্ছে তাদের।

রাজশাহীর মাঠজুড়ে এখন আমন চাষের ব্যস্ততা। কেউ জমি প্রস্তুত করছেন, আবার কেউ বীজতলা থেকে চারা তুলে রোপণ করছেন। তবে চাষের গুরুত্বপূর্ণ সময়ে সারের জোগান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।

কৃষকদের দাবি, ডিলারের দোকানে প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় খোলা বাজারে যেতে হচ্ছে তাদের। সেখানে প্রতি বস্তা সার ২০০ থেকে ৪০০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আমনের ফলন ও লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।

রাজশাহীর এক সার ডিলার মো. আব্দুল হক জানান, ডিএপি, টিএসপি ও এমওপি সারের সরবরাহ চাহিদার তুলনায় মাত্র এক-তৃতীয়াংশ।

তবে কৃষি বিভাগের দাবি, কিছু ক্ষেত্রে সরবরাহে দেরি হলেও সার সংকট নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, রাজশাহী অঞ্চলে চলতি মৌসুমে ৪ লাখ ১০ হাজার হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে প্রায় ২ লাখ ৭৫ হাজার হেক্টর জমিতে আমন চারা রোপণ সম্পন্ন হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোপা আমন চাষের মৌসুমে রাজশাহী অঞ্চলে সারের সংকট

আপডেট সময় ০৫:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬