ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির ‘গোলাপি বাস’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নারীদের নিরাপদ ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে ঢাকার পর এবার চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। আকর্ষণীয় গোলাপি রঙের এই বাসে চালক, কন্ডাক্টর ও যাত্রী—সবাই নারী।

মঙ্গলবার চট্টগ্রাম নগরীর কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা হয়ে পতেঙ্গা সি বিচ রুটে নিয়মিত চলাচলের মধ্য দিয়ে সার্ভিসটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রায় ২২ থেকে ২৫ কিলোমিটার দীর্ঘ এই রুটে কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। আর কালুরঘাট বা কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা পর্যন্ত পুরো রুটের ভাড়া ৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পূর্ণ নারী পরিচালিত এই বাস চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নগরীর নারী যাত্রীরা। তাদের অভিযোগ, সাধারণ গণপরিবহনে ভিড়ের সুযোগে প্রায়ই হয়রানি ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার হতে হয়। নতুন এই সার্ভিসে কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা আরও নিরাপদে যাতায়াত করতে পারবেন বলে আশা তাদের।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে গণপরিবহন ব্যবহারের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাসের চালক ও হেলপার সবাই নারী হবেন বলেও জানান তিনি।

বাসটির নারী চালক জানান, নারী সহকর্মী ও নারী যাত্রীদের নিয়ে নিরাপদে সেবা দিতে পারা তাদের জন্য গর্বের। সময়মতো যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ চট্টগ্রামে নারীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়াতেও ভূমিকা রাখবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির ‘গোলাপি বাস’

আপডেট সময় ০৫:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬