ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এটি চালু হলেই শুরু হয় বিশ্বযুদ্ধ, আবার সচল সেই খনি প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি নির্বাচন: ২০ কর্মকর্তা নিয়ে বৈঠকে ইসি নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ১৭ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়েছে, তার মধ্যে পুলিশ ছিল এক নম্বরে: ডিআইজি প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি বড় যুদ্ধের অশনি সংকেত, অস্ট্রেলিয়ায় আবারও খুলছে সেই টাংস্টেন খনি রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির ২৪৭ ভোট, তবে এক ভোট নিয়ে অনিশ্চয়তা ট্রাম্প বাড়াবাড়ি করলে সরাসরি ইউরোপে হামলা করবে ইরান হরমুজ ‘আমেরিকার’ হলে ক্যালিফোর্নিয়া ‘ইরানের’: ট্রাম্পকে তেহরান

৫ উইকেট পাওয়ায় বল অর্ধেক করে নিলেন দুই ক্রিকেটার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার পরপর দুই বলে ফাইফার পূর্ণ করেছেন ইংল্যান্ডের দুই পেসার ওলি রবিনসন ও জশ টাং। বিরল এই কীর্তি গড়ার পর তারা নাটকীয়ভাবে ফাইফারের স্মারক বলটি মাঝ বরাবর দুভাগ করে নিজেদের সংগ্রহে নিয়েছেন। এর মধ্য দিয়ে স্মারক বলটি কে নেবেন সেই জটিলতায় আর যাননি রবিনসনটাং। লিডস টেস্টের প্রথম দিনে পাকিস্তানকে ১৭১ রানে গুটিয়ে দেওয়ার পথে ১০ উইকেট ভাগাভাগি করলেন ইংলিশ দুই পেসার। সাধারণত ন্যূনতম ৫ উইকেট পাওয়া বোলার স্মারক হিসেবে সেটি সংরক্ষণ করেন। কিন্তু একই ইনিংসে দুজনেই সেই কীর্তি গড়ায় কিছুটা দ্বিধা তৈরি হতে পারত। যা সহজেই সামলালেন রবিনসনটাং। ইনিংস শেষে ইংল্যান্ড দলের ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় বলটি পাঠানো হয় হেডিংলির মাঠকর্মীদের কাছে। তারা বলটি ঠিক মাঝখান দিয়ে কেটে দেন। 

অদ্ভুত সুন্দরওই সিদ্ধান্তে ক্রিকেটের অন্যতম অদ্ভুত স্মারক হিসেবে বলটির অর্ধেক করে দুজনের কাছেই থাকল। পরে এর নেপথ্য ভাবনার কথা জানিয়ে রবিনসন বলেন, ‘আমরা মাঠ ছাড়ছিলাম। তখন টাংকে বললাম, আমার মনে হয় বলটা আমাদের ভাগ করে নেওয়া উচিত। সেও বলল, হ্যাঁ, এটা করা যায়। আমি বললাম, এটা বেশ মজার হবে। ক্রিকেট বলের অর্ধেক অংশ তো আর খুব বেশি মানুষের কাছে থাকে না। তাই এটা এমন কিছু হবে, যা আমরা কখনও ভুলব না। একই ইনিংসে দুজনের পাঁচ উইকেট নেওয়ার ঘটনা তো খুব বেশি ঘটে না। তাই এটা ছিল দারুণ একটা ইঙ্গিত এবং স্মরণ করে রাখার মতো কিছু।এদিকে, বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে টাংও তার সিনিয়র সতীর্থকে কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘রব্বোই (রবিনসন) বলেছিল, আমরা বলটা অর্ধেক করে নিতে পারি। মাঠকর্মীরা দারুণভাবে সেটি করে দিয়েছেন। এর আগে কখনও এমন হতে দেখিনি। নিশ্চয়ই এটা কোথাও তুলে রাখব।

হেডিংলি টেস্টের প্রথম বলেই পাকিস্তানি ওপেনার আজান আওয়াইসের উইকেট নিয়ে দিন শুরু করেন রবিনসন। যা ইংল্যান্ডের মাটিতে প্রায় ২০ বছর পর কোনও বোলারের টেস্টের প্রথম বলেই উইকেট নেওয়ার ঘটনা। এরপর পাকিস্তানের টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটারের চারজনকেই সাজঘরে ফেরান তিনি। তার যোগ্য সঙ্গী হয়ে এরপর পাকিস্তানের বাকি লাইনআপ ধসিয়ে দিয়েছেন টাং। যেখানে সফরকারীদের শেষ দুই ব্যাটার খুররাম শেহজাদ ৪৮তম ওভারের প্রথম বল এবং মুহাম্মদ আব্বাস ৪৯তম ওভারের প্রথম বলে আউট হন। আর তাতেই পরপর দুই বলে যথাক্রমে রবিনসন ও টাং ব্যক্তিগত ৫ উইকেটের কীর্তি গড়েন।

নিউজিল্যান্ডের বিপক্ষে আগের দুটি টেস্টে না খেলা রবিনসনের জন্য অবশ্য এই ম্যাচটি মনে রাখার মতো আরেকটি কারণ রয়েছে। গত সপ্তাহেই জন্ম হয়েছে তার দ্বিতীয় কন্যা ইভার। সেটি স্মরণ করে রবিনসন বলেন, ‘গত বৃহস্পতিবার রাত ২টায় আমাদের নবজাতক এসেছে। তাই লিডসের হোটেলে আসার পর থেকে ঘুমটা কিছুটা পুষিয়ে নিচ্ছি। অসাধারণ একটা সপ্তাহ গেছে। আবার বাবা হওয়া, এরপর তাদের রেখে যখন মাঠে এসে পারফর্ম করতে পারেন, তখন দিনটা আরও মধুর হয়ে ওঠে। তারা এখানে নেই, বাড়িতে আছে, কিন্তু পুরো সময়ই তাদের কথা মনে পড়ছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এটি চালু হলেই শুরু হয় বিশ্বযুদ্ধ, আবার সচল সেই খনি

৫ উইকেট পাওয়ায় বল অর্ধেক করে নিলেন দুই ক্রিকেটার

আপডেট সময় ১০:৩৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬