ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে ককরোচ নেতাদেরকে ‘দেশদ্রোহী’ ও ‘পাকিস্তানি’ আখ্যা দিয়ে হামলা যুক্তরাষ্ট্রে নতুন করে ছড়াচ্ছে করোনাভাইরাস ইরানকে একঘরে করতে ট্রাম্পের পরিকল্পনায় বড় বাধা চীন-রাশিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মশাল মিছিল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলের ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর আজ চুরির শাস্তি হিসেবে পড়তে হবে ২০০ রাকাত নফল নামাজ কোনো পরাশক্তি ইরান-ইরাকের ভাগ্য নির্ধারণ করবে না: গালিবাফ সিরিয়ায় উপস্থিতি নিয়ে তুরস্ককে নেতানিয়াহুর হুঁশিয়ারি শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি

চুরির শাস্তি হিসেবে পড়তে হবে ২০০ রাকাত নফল নামাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে চুরির অভিযোগে আটক এক যুবককে মারধর না করে ২০০ রাকাত নফল নামাজ পড়ার শাস্তি দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া বাজারে মোবাইল চুরির অভিযোগে ওই যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে ঘিরে বাজারে শত শত মানুষের ভিড় জমে যায়।

স্থানীয়দের দাবি, আটক যুবক দীর্ঘদিন ধরে এলাকায় মোবাইল চুরির সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

একপর্যায়ে তাকে মারধর না করে ধর্মীয় ইবাদতের মাধ্যমে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন স্থানীয়রা। এরপর তাকে ২০০ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়।

আটক যুবক মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাশপাড়া গ্রামের তাজু মিয়ার ছেলে।

স্থানীয় ব্যবসায়ী মনির মিয়া বলেন, মারধর না করে ওই যুবককে সংশোধনের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনজীবীরা এ ঘটনাকে সমর্থন করেননি। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল মোস্তাফা সুহেল বলেন, বিষয়টি তিনি জানেন না। তবে এভাবে নিজের হাতে আইন তুলে নেওয়া ঠিক হয়নি। অভিযুক্তকে পুলিশের কাছে তুলে দেওয়া উচিত ছিল।

হবিগঞ্জ জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সাজিদুর রহমানও বলেন, বিচার করার এখতিয়ার আদালতের। নিজের হাতে আইন তুলে নেওয়াও অপরাধ।

এদিকে বিষয়টি সম্পর্কে মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে ককরোচ নেতাদেরকে ‘দেশদ্রোহী’ ও ‘পাকিস্তানি’ আখ্যা দিয়ে হামলা

চুরির শাস্তি হিসেবে পড়তে হবে ২০০ রাকাত নফল নামাজ

আপডেট সময় ০১:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬