ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ইরানি কমান্ডারের খোঁজ দিলেই ১০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির শীর্ষ পাঁচ কর্মকর্তার বিষয়ে কার্যকর তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি বা ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির এক নোটিশের বরাতে এ তথ্য জানা গেছে।

নোটিশে বলা হয়েছে, যোগ্য ও কার্যকর তথ্য প্রদানকারীরা আর্থিক পুরস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পুনর্বাসনের সুযোগও পেতে পারেন।

যে পাঁচ কর্মকর্তার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে, তারা হলেন—আইআরজিসির কমান্ডার আহমেদ ওয়াহিদি, খাতিমুল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলি আব্দুল্লাহি, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ড্রোন কমান্ডার সাঈদ আগাজানি, আইআরজিসি সাইবার-ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লাশগারিয়ান এবং গোয়েন্দা দপ্তরের কমান্ডার মাজিদ খাদেমি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনের পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণার খবর সামনে এলো। এর আগে যুক্তরাষ্ট্র আইআরজিসির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞাও আরোপ করেছে।

‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির এই ঘোষণা দুই দেশের চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী চাপ আরও বাড়ানোর ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার জোট করতে ইরানকে ডেকেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

ইরানি কমান্ডারের খোঁজ দিলেই ১০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬