ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘আম্মারের দেখানো খরচ অবাস্তব’, যা বললেন শিবির সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের দাপ্তরিক খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তার দাবি, দাপ্তরিক কাজের কথা বলে ৩ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে বিভিন্ন দপ্তরের নামে খরচ দেখিয়েছেন আম্মার। তবে এসব ব্যয় তাদের কাছেঅবাস্তবমনে হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মুজাহিদ ফয়সাল বলেন, ‘জিএস দাপ্তরিক কাজের কথা বলে ৩ লাখ ৭০ হাজার টাকা তুলে বিভিন্ন দপ্তরের নামে খরচ দেখিয়েছেন, যা আমাদের কাছে অবাস্তব মনে হয়েছে। আমাদের প্রতিনিধিদের হিসাব অনুযায়ী, অন্য সব দপ্তর মিলে সর্বসাকুল্যে ৫০৬০ হাজার টাকার বেশি খরচ হওয়ার কথা নয়।’

তিনি আরো বলেন, ‘এভাবে অন্যান্য দপ্তরের ওপর দায় চাপিয়ে তিনি ব্যক্তিগত অনিয়ম এড়াতে পারেন না। আমরা কোন দপ্তরে কত টাকা খরচ হয়েছে, তার তথ্যপ্রমাণসহ সুনির্দিষ্ট হিসাব প্রকাশের দাবি জানাচ্ছি। সালাউদ্দিন আম্মার আমাদের প্যানেলের না হওয়ায় তাঁর কর্মকাণ্ড ও আর্থিক হিসাবের কোনো দায় ছাত্রশিবির নেবে না।

তবে আম্মারের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। এর আগে সংবাদ সম্মেলনে আগামী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তি, বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা চালু, পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করার দাবি জানায় রাবি শাখা ছাত্রশিবির।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীবসহ বিভিন্ন হলের নির্বাচিত রাকসু প্রতিনিধি ও সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আম্মারের দেখানো খরচ অবাস্তব’, যা বললেন শিবির সভাপতি

আপডেট সময় ০৫:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬