আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) জন্ম ও ওফাতের দিন। দিনটি মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মহানবীর জন্ম ও তার জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হচ্ছে। আরবের মক্কা নগরের বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী জন্মগ্রহণ করেন।
নবীজীর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই মহানবী তার বাবাকে হারান এবং ৬ বছর বয়সে তিনি মাতৃহারা হন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে ৬৩ বছর বয়সে তিনি ওফাত লাভ করেন।
মুসলমানরা দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী হিসাবে পালন করেন। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কুরআন তিলাওয়াত, বেশি বেশি দরুদ পাঠ, দান-খয়রাতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করছেন।

ডেস্ক রিপোর্ট 
























