ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজে অস্থায়ী করিডোর নিয়ে ইরান-ওমান বৈঠক দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের ৭ নির্দেশনা নবীজির নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে: রিজভী ফের আলোচনায় মিল্টন সমাদ্দার, বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি বাসচাপায় আহত সেনাসদস্য, নিহত স্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানালেন মোদি ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়

মাঠের মধ্যেই ভারত-শ্রীলঙ্কার খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ক্রিকেট যে সংঘর্ষের খেলা নয়, কলম্বো টেস্টের প্রথম দিনে যেন সেটিই ভুলে বসেছিলেন ভারতের যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো। মাঠের মধ্যেই উত্তপ্ত বাক্যবিনিময় থেকে একপর্যায়ে দুজন জড়িয়ে পড়েন হাতাহাতিতে। এমনকি একে অপরের সঙ্গে মাথা ঠেকানোর ঘটনাও ঘটে।

ঘটনার সূত্রপাত ফার্নান্দোর করা একটি ওভারে জয়সওয়াল আউট হওয়ার পর। সাজঘরে ফেরার পথে ভারতীয় ওপেনারকে উত্তেজক ‘সেন্ড-অফ’ দেন শ্রীলঙ্কার পেসার। এতে ক্ষুব্ধ হয়ে পেছনে ফিরে ফার্নান্দোর মুখোমুখি হন জয়সওয়াল।

দুজনের কথা-কাটাকাটি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা একে অপরের দিকে তেড়ে যান এবং মাথা ঠেকিয়ে দেন। পরিস্থিতি আরও বড় আকার নেওয়ার আগেই সতীর্থ ও অন্য খেলোয়াড়রা ছুটে এসে দুজনকে আলাদা করেন।

ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক টেস্ট ব্যাটার চেতেশ্বর পুজারা। সোনি স্পোর্টস নেটওয়ার্ককে তিনি বলেন, মাঠে রাগ বা কথা-কাটাকাটি হতেই পারে। কিন্তু একে অপরকে শারীরিকভাবে আঘাত করার পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পেশাদার ক্রিকেটারদের নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, আচরণবিধি ভঙ্গের শাস্তিও পেয়েছেন দুই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম ভাঙায় জয়সওয়াল ও ফার্নান্দোকে ম্যাচ ফির ২৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

পাশাপাশি দুজনের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। মাঠের উত্তেজনা শেষ হলেও শাস্তির খেসারত এখন গুনতে হচ্ছে দুই তরুণ ক্রিকেটারকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজে অস্থায়ী করিডোর নিয়ে ইরান-ওমান বৈঠক

মাঠের মধ্যেই ভারত-শ্রীলঙ্কার খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি

আপডেট সময় ১২:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬