ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী চাঁদপুরে এক পরিবারের ৪ সদস্য নি’খোঁ’জ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি হরমুজে অস্থায়ী করিডোর নিয়ে ইরান-ওমান বৈঠক দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের ৭ নির্দেশনা নবীজির নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে: রিজভী ফের আলোচনায় মিল্টন সমাদ্দার, বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম ও প্রটোকল লঙ্ঘনের অভিযোগে ভারত ও পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযানকে কালো তালিকাভুক্ত করেছে ইরান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তালিকায় রয়েছে ভারতভিত্তিক প্রতিষ্ঠানের মালিকানাধীন ও পরিচালিত ‘মাহা রুস’ নামের একটি বাল্ক ক্যারিয়ার। জাহাজটির বিরুদ্ধে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় ইরানের নির্ধারিত প্রটোকল না মানার অভিযোগ রয়েছে।

জাহাজগুলোর মালিকানা ও ব্যবস্থাপনার নথি বিশ্লেষণে দেখা গেছে, তালিকায় থাকা কয়েকটি জাহাজ অতীতে ভারতে জ্বালানি পণ্য পরিবহন করেছে। তবে অধিকাংশ জাহাজই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। এছাড়া কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, মাল্টা ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজও রয়েছে।

তালিকায় পাকিস্তানের পতাকাবাহী ‘মারদান’ নামের একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারও রয়েছে।

পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ বা পিজিএসএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় ইরানের নির্ধারিত ব্যবস্থা লঙ্ঘন করা জাহাজগুলো ভবিষ্যতে জরিমানা, জব্দ কিংবা বাজেয়াপ্তের মতো শাস্তির মুখে পড়তে পারে।

ইরানি এই সংস্থাটি আরও সতর্ক করেছে, কালো তালিকাভুক্ত কোনো জাহাজের সঙ্গে সহযোগিতা করা হলে সংশ্লিষ্ট অন্য জাহাজকেও একই তালিকায় যুক্ত করা হতে পারে।

তালিকা থেকে কোনো জাহাজের নাম প্রত্যাহার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ উল্লেখ করে পিজিএসএর কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়

আপডেট সময় ১২:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬