ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি হঠাৎ ৪ লাখ ভোল্টের বিদ্যুতের খুঁটির মাথায় উঠে পড়ল যুবক ‘চোখের সামনে কয়েক সেকেন্ডেই ভেসে গেল স্ত্রী-সন্তান’— লোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে যাওয়া ব্যক্তি মক্কা চুক্তি: নতুন পরীক্ষার মুখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘বাড়ির ছাদ থেকে পুরো পরিবারকে ভেসে যেতে দেখলাম, এই বন্যা আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’ মতপার্থক্য সত্ত্বেও মুসলিম দেশগুলোকে ঐক্যের আহ্বান ইরানের মক্কায় ‘রেড এলার্ট’ জারি এক ট্রলারে ধরা ৮০ মণ ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি  নেপালের ভয়াবহ বন্যায় আটকে পড়েছেন সঙ্গীতশিল্পী তাসরিফ খান

ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত এই দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশেও ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের চারপাশে আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনবে। মানুষের প্রতি সদয় হওয়া এবং সমাজের জন্য কিছু করার চেতনা যেন সবসময় আমাদের পথ দেখায়।’

দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইসলামি প্রতিষ্ঠানে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা করা হবে। পাঠ করা হবে সালাম ও দরুদ। দেশ, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় অনুষ্ঠিত হবে বিশেষ মোনাজাত।

মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ সরকারি ছুটি রয়েছে। সংবাদপত্রেও ছুটি ঘোষণা করা হয়েছে।

ইসলামি ইতিহাস অনুযায়ী, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। জন্মের আগেই তাঁর বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেন। মা আমিনা বিনতে ওয়াহাবের ঘরে জন্ম নেওয়া মহানবী (সা.) শৈশব থেকেই সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

তৎকালীন আরব সমাজে ছিল নানা ধরনের অনাচার, হানাহানি ও সামাজিক বৈষম্য। মানবতার কল্যাণ ও সৃষ্টিজগতের রহস্য নিয়ে চিন্তায় যুবক বয়সে তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন।

৪০ বছর বয়সে হেরা গুহায় তাঁর ওপর প্রথম ওহি নাজিল হয়। এরপর তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত, সত্য, ন্যায় ও সাম্যের পথে আহ্বান জানান।

দীর্ঘ ২৩ বছরের নবুয়তি জীবনে মহানবী (সা.) ইসলামের বাণী প্রচারের পাশাপাশি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন। মানুষের প্রতি ভালোবাসা, অসহায় ও দরিদ্রের পাশে দাঁড়ানো, অন্যায়-অবিচার থেকে বিরত থাকা এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার শিক্ষা দিয়ে গেছেন তিনি।

মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মধ্য দিয়ে শান্তি, মানবতা ও সম্প্রীতির সমাজ গড়ে উঠুক—এ প্রত্যাশায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

আপডেট সময় ১২:৫৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬