ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপির দুগ্রুপের সংঘর্ষ, জাকারিয়াসহ গ্রেপ্তার ৫ বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খাঁন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, প্রত্যাবাসন শুরু ২৯ সেপ্টেম্বর রংপুরে চার খুনের রহস্যে নতুন মোড় রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ প্রবাসীর মরদেহ পৌঁছেছে নওগাঁয় বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, সামনে এল নতুন তথ্য সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক

সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

চাঁদপুরের নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে সপরিবারে চট্টগ্রামের পটিয়া থেকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে চাঁদপুর সদর মডেল থানার এসআই কালামের নেতৃত্বে পটিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পিন্টু দাসের সঙ্গে তার স্ত্রী রিমি ও দুই ছেলে ছিলেন।

পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার পর থেকেই পিন্টু দাস সপরিবারে আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়ায় তার অবস্থান নিশ্চিত করা হয়। টানা দুই দিনের অভিযানের পর শুক্রবার ভোরে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম জানান, মূলত ঋণের চাপেই পিন্টু দাস সপরিবারে আত্মগোপনে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটকের পর পিন্টু দাস ও তার পরিবারের সদস্যদের চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। তবে তিনি কেন আত্মগোপনে গিয়েছিলেন এবং এ ঘটনার সঙ্গে আর কোনো বিষয় জড়িত কি না—তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এনসিপির দুগ্রুপের সংঘর্ষ, জাকারিয়াসহ গ্রেপ্তার ৫

সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক

আপডেট সময় ১০:২৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬