ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন তেল চুক্তির পরও সার্বভৌমত্ব বজায় থাকবে: ভেনেজুয়েলা জাতীয় দল থেকে বাদ পড়ে বাংলাদেশের সব স্মৃতি মুছে ফেললেন কিউবা মিচেল ঘোড়ায় চড়ে বর, পালকিতে কনে, বরযাত্রীরা এলেন মহিষ ও গরুর গাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ, এটি অত্যন্ত নগণ্য: অর্থমন্ত্রী নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে চলবে না ব্যাটারিচালিত অটোরিকশা, নিবন্ধন পাবে না ছয় সিটের রিকশা নিজের গুমের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া মালয়েশিয়া সেপ্টেম্বর থেকে শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

এটা আমাদের ঘরের সমস্যা, সমাধান হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

এবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জামিয়া ইউনুছিয়া মাদরাসায় গিয়ে কওমি ছাত্র ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে তিনি আরও বলেন, মাদরাসার ছাত্র ও শিক্ষকদের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক ও শ্রদ্ধা রয়েছে। আমরা এক সঙ্গে জুলাই আন্দোলন করেছি। ওস্তাদরা আমাদের তালেব মনে করেন। অনেক আলেম আমাদের দুঃখ প্রকাশ করতে বলেছেন। দুঃখ প্রকাশ করলে কেউ ছোট হয় না। তাই আমরা এখানে এসেছি, দুঃখ প্রকাশ করেছি এবং ওস্তাদদের দোয়া নিয়েছি। আমাদের মধ্যে সমঝোতা হয়েছে। তিনি বলেন, ছাত্র ভাইয়েরা দাবি জানিয়েছেন, হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে যেন সঠিক তথ্য আবার সংসদে উপস্থাপন করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অনেকে বাইরে থেকে উল্লাস করছেন। তাদের বলব, এটা আমাদের ঘরের সমস্যা। এর সমাধান হয়েছে। ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রসঙ্গে তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। তিনি মাদরাসা ছাত্রদের পাশে দাঁড়াননি। তাদের পক্ষে সুষ্ঠু বিচার করেনি। 

ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি পুলিশ ও মাদরাসাছাত্রদের সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মূল বিষয় ছিল, মাদরাসাছাত্ররা পুলিশ লাইন্সে গানের অনুষ্ঠান বন্ধ করেনি। বরং পুলিশ ৩০ জন মাদরাসাছাত্রকে আহত করেছে। বৈঠকে মাদরাসার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুহতামিম মুফতি মোবারক উল্লাহ, সিনিয়র শিক্ষক মাওলানা আলী আকবর এবং কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা খালেদ সাইফুল্লাহসহ নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন তেল চুক্তির পরও সার্বভৌমত্ব বজায় থাকবে: ভেনেজুয়েলা

এটা আমাদের ঘরের সমস্যা, সমাধান হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ১০:৪৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬