ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা আসিফের দু/র্নী/তি/কা/ণ্ডে সচিবসহ ফেঁ/সে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা দেশে প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে নরসিংদীতে কাঠ পুড়িয়ে শতাধিক কারখানা সচলের চেষ্টা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা জ্বালানি পরিশোধনের সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে আইডিবি এমপি হয়ে প্রথমবার সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস

ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম একসময় ভারতীয় সিনেমাতেও তুমুল জনপ্রিয় ছিলেন। এবার ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিওকে এগিয়ে রাখলেন এই সংগীত তারকা।

সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তানকোক স্টুডিও ভারত-এর পার্থক্য নিয়ে মন্তব্য করেন আতিফ আসলাম। ১ সেপ্টেম্বর মির্চি ইউএইকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, দুই দেশের কোক স্টুডিওর মধ্যে বড় পার্থক্য কোথায়?

হাসতে হাসতে আতিফ বলেন, ‘ম্যাজিক।’ এরপরই তিনি মন্তব্য করেন, ভারতীয় কোক স্টুডিওতে সেই ম্যাজিকের উপস্থিতি নেই বললেই চলে।

আতিফের ভাষ্য, ভারতীয় কোক স্টুডিও তুলনামূলকভাবে বেশি বাণিজ্যিক ও মুনাফানির্ভর। অন্যদিকে পাকিস্তানি কোক স্টুডিওর মূল শক্তি মৌলিক কম্পোজিশন ও সুর, যা শ্রোতাদের বেশি আকৃষ্ট করে।

সাক্ষাৎকারে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করার ওপর প্রায় এক দশকের নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন আতিফ। তিনি জানান, বলিউডকে মিস না করলেও ভারতের ভক্তদের ভীষণ মিস করেন।

‘ওহ লামহে’, ‘তু জানে না’-এর মতো জনপ্রিয় গানের এই শিল্পীর দাবি, এখনো ভারতের শ্রোতারা ভিপিএন ব্যবহার করে এবং সিডি কিনে তার গান শোনেন। তার মতে, ভারতে কাজের নিষেধাজ্ঞা তাকে স্বতন্ত্র সংগীত ক্যারিয়ার গড়ে তুলতে এবং মৌলিক অ্যালবাম তৈরিতে আরও মনোযোগী হতে সাহায্য করেছে।

সংগীতজগতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিয়েও নিজের মত জানান আতিফ আসলাম। তিনি বলেন, এআই হয়তো মানুষের কণ্ঠ নকল করতে পারবে; কিন্তু মৌলিক সুর, আবেগ কিংবা বিষয়বস্তু তৈরি করতে পারবে না।

সাক্ষাৎকারে মজার ছলে নিজের ক্যারিয়ারের অন্যতম বলিউড সিনেমা ‘প্রিন্স’-এর ‘তেরে লিয়ে’ গান নিয়েও কথা বলেন আতিফ। জানান, গানটি তিনি নিজেই গাইতে চাননি। তার মনে হয়েছিল, অন্য কোনো শিল্পী গাইলে হয়তো গানটি আরও ভালো হতো।

এদিকে দীর্ঘ ১৯ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরেছেন আতিফ আসলাম। ‘সুবাহ আয়ে না’ নামের অ্যালবামটিতে রয়েছে আটটি গান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম

ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম

আপডেট সময় ০৭:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬