ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুয়াকাটায় বজ্রপাতে নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার গরুর মাংস পছন্দের কথা বলে সমালোচনার মুখে বিশ্বজিৎ ১৫ থেকে ৪০ মিনিটের মধ্যে লাগেজ না দিলে জরিমানা করবে সিভিল এভিয়েশন স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট গৃহবধূর মৃত্যু: মারধরের ভিডিও ভাইকে পাঠিয়ে স্বামী ‘তোমার বোনকে নিয়ে যাও’ নিহত চার সৌদি প্রবাসীর পকেটেই ছিল বাড়ি ফেরার টিকিট রেহানা মরিয়ম নূর আমাদের বোন: ডাকসু ভিপি তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

গরুর মাংস পছন্দের কথা বলে সমালোচনার মুখে বিশ্বজিৎ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশের খাবারের প্রশংসা করতে গিয়ে গরুর মাংস পছন্দের কথা বলায় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন টালিউডের বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। শুটিংয়ের কাজে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের কোন বিষয়টি তার ভালো লাগে জানতে চাইলে বিশ্বজিৎ দেশটির মানুষ, আতিথেয়তা ও খাবারের প্রশংসা করেন।

এরপর প্রিয় খাবার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গরুর মাংস ও ইলিশ মাছ তার পছন্দ। বাংলাদেশে পৌঁছে দুপুরে মাংসভাত খেয়েছেন এবং রাতে গরুর মাংস খেতে যাওয়ার কথাও জানান তিনি।

তার এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে সমালোচনা করেন। কেউ কেউ তাকে ডিম ছোড়ার হুমকিও দিয়েছেন।

তবে আরেক দল বিশ্বজিতের পক্ষ নিয়ে বলছেন, কে কী খাবেন, সেটি ব্যক্তিগত রুচির বিষয়। এর আগে বাংলাদেশের রান্না নিয়ে সুদীপা চট্টোপাধ্যায়ের একটি ভিডিও ঘিরেও একই ধরনের বিতর্ক হয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই

গরুর মাংস পছন্দের কথা বলে সমালোচনার মুখে বিশ্বজিৎ

আপডেট সময় ০৩:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬