ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা  মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না: গালিবাফ তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির চাপ দিলে নাম প্রকাশ করে দেব: কুমিল্লার এসপি স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ বাংলাদেশকে শুল্ক ছাড়ের সুখবর দিল যুক্তরাষ্ট্র

তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এবার স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’ সালমানের এই ছোট্ট পোস্ট ঘিরেই এখন সরব নেটিজেনরা। মন্তব্যের ঘরে কেউ তাকে সাহস জুগিয়েছেন, কেউ দিয়েছেন পরামর্শ, আবার কেউ মেতেছেন রসিকতায়। সালমানের পোস্টে একজন লিখেছেন, ‘মনে হচ্ছে কিছু একটা ঘটছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘খেলা তাহলে দেখিয়ে দাও ওদের।’

এসব মন্তব্যে সালমানের পরবর্তী পদক্ষেপ নিয়ে অনুসারীদের কৌতূহল প্রকাশ পেয়েছে। কেউ কেউ আবার সমঝোতার প্রসঙ্গও টেনেছেন। একজন লিখেছেন, ‘কেউ কি সমঝোতা করতে এসেছে? না হলে কিন্তু পুরো বাঁশ প্রস্তুত হচ্ছে।’ আরেকজনের মন্তব্য, ‘সমঝোতাই একমাত্র সমাধান।’ সালমানের পাশে দাঁড়িয়েও মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।’ আরেকজন বলেছেন, ‘সমস্যা নেই, যত বিপদ তত উপরে ওঠার সিঁড়িগুলো ছোট হয়ে যায়।’

তবে সালমানের পোস্টে ‘ভালো হওয়া’ প্রসঙ্গটি ধরে মজাও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘ভালো হয়ে কী লাভ হয়েছে বলেন ভাই!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘মেয়র পদে দাঁড়ান।’ কেউ আবার তাকে আগের অবস্থায় ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, ‘ভালো মানুষের ভাত নেই, আগের অবস্থায় ফিরে যান।’ অন্য একজন জানতে চেয়েছেন, ‘তাহলে আগের চরিত্রটা কবে দেখতে পাব?’ এর বাইরে সালমানের পোস্টে সম্ভাব্য নতুন কোনো ঘটনার ইঙ্গিত খুঁজেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘আরেকটা বিস্ফোরণ আসছে?’ আরেকজনের মন্তব্য, ‘ট্র্যাজেডিকে প্রচারণায় রূপ দিচ্ছে। তোমরা চমকের জন্য প্রস্তুত থাকো।’

এদিকে রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে সম্প্রতি হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওও। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক

তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির

আপডেট সময় ০১:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬