ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন-দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর গোল না খাওয়া স্পেনের সামনে বেলজিয়ামের গোলঝড় এবার অমুসলিম দেশেও ই’স’রা’ই’লি পণ্য আমদানি নি’ষি’দ্ধ নতুন শত্রু খুঁজছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আ’টক করল ইসরায়েল বিশ্বকাপে ফিলিস্তিনি পতাকা ওড়ানো মিশর কোচ হোসামের প্রতি গাজার শিল্পীদের শ্রদ্ধা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে রাজি, তবে ‘যুদ্ধবিরতি শেষ’: ট্রাম্প মেসির জন্য নয়, অন্য কারণে আর্জেন্টিনা সাপোর্ট করেন নেতানিয়াহু, জানালেন নিজেই জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছে, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: হাসনাত

আদাবরে সালিশ চলাকালে গুলিতে যুবক নিহত, পিস্তলসহ দুই হামলাকারী গণপিটুনিতে আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৮৭৫ বার পড়া হয়েছে

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে চলমান সালিশ বৈঠকে গুলিবর্ষণের ঘটনায় ইব্রাহিম নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ইব্রাহিমের বয়স ৩০ বছর এবং তিনি পেশায় একজন গাড়ি চালক।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সালিশ চলাকালে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রুবেল ও সজীব নামে দুই ব্যক্তি ইব্রাহিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় ইব্রাহিমকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয় জনতা রুবেল ও সজীবকে ধরে গণপিটুনি দেয়। দুজনই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

আদাবর থানার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধ থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

আদাবরে সালিশ চলাকালে গুলিতে যুবক নিহত, পিস্তলসহ দুই হামলাকারী গণপিটুনিতে আহত

আপডেট সময় ১২:১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫