ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে: শুভেন্দু অধিকারী মবের জননী রিজওয়ানা: আনিস আলমগীর আমার জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির আগে বায়তুল মালের চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা?: জামায়াত এমপি মাসুদকে রাশেদ প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে গণনায় নাটকীয় মোড়: ভবানীপুরে ঘুরে দাঁড়ালেন মমতা, পিছিয়ে শুভেন্দু জাকাত নিয়ে তাচ্ছিল্য করায় এমপি মনিকে ক্ষমা চাইতে হবে: ইসলামী আন্দোলন সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!

চলছে ভোট গণনা: বিজেপি এগিয়ে ১১৮ আসনে, তৃণমূল ১০৮

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এবার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় ৯টা ৩৬ মিনিট পর্যন্ত) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১১৮ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১০৮ আসনে। খবর ইন্ডিয়া টুডের। সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রে ভোট গোনা চলছে। ছবি: আনন্দবাজার স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়।

স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে জয়পরাজয়ের গতিপ্রকৃতি জানা যেতে পারে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে। সকালে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। যদিও, সারা দেশের নজর থাকবে পশ্চিমবঙ্গের দিকেই। রাজ্যটিতে মমতার প্রত্যাবর্তন, নাকি ক্ষমতার পালাবদল হবে তা নিয়েই উত্তপ্ত রাজনীতির মাঠ।

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়েছে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভার ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে। গণনা হবে ২৪ মে।

পশ্চিমবঙ্গে ২০১১ সালে বামফ্রন্টকে হটিয়ে ক্ষমতার মসনদে বসে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৬ এবং ২০২১ দুই বিধানসভা নির্বাচনেও কার্যত বড় ব্যবধানে জিতে নিজেদের প্রত্যাবর্তন নিশ্চিত করে মামাটিমানুষের সরকার বলে পরিচিত তৃণমূল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে: শুভেন্দু অধিকারী

চলছে ভোট গণনা: বিজেপি এগিয়ে ১১৮ আসনে, তৃণমূল ১০৮

আপডেট সময় ১০:৪৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬