ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই প্রত্যাবর্তন চায় বিএনপি’ ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা

উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারত সমর্থিত ৩০ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগান সীমান্তের উত্তপ্ত অঞ্চল খাইবার পাকতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে প্রবেশের সময় সেনাবাহিনীর গুলিতে ভারত সমর্থিত অন্তত ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজ-এর।

আইএসপিআর জানায়, সীমান্তবর্তী হাসান খেলে এলাকায় ১ থেকে ৩ জুলাইয়ের মধ্যে ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামক ভারতের প্রক্সি সন্ত্রাসী গোষ্ঠীর বড় একটি দলকে শনাক্ত করা হয়। সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশের চেষ্টাকালে সেনাবাহিনী তাদের বাধা দেয় এবং গুলি চালায়। এতে অন্তত ৩০ জন সন্ত্রাসী নিহত হয়। অভিযানে সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী আফগান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে—তাদের ভূখণ্ড ব্যবহার করে পরিচালিত ভারতীয় প্রক্সি বাহিনীর সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই প্রত্যাবর্তন চায় বিএনপি’

উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারত সমর্থিত ৩০ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

আপডেট সময় ০৮:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫