ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম  গ্যাস্ট্রিক-ক্যানসার বলে মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম: চিফ প্রসিকিউটর মাদকের টাকার জন্য নিজের ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো ছবি দিয়ে অপপ্রচার, বাস্তবে ডুবে যায়নি চট্টগ্রাম: প্রতিমন্ত্রী টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার একর জমির ধান, দিশেহারা কৃষকরা তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ক্বারীর বিশ্বজয় নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান

নিখোঁজ সেই পাইলটকে বোমা মেরে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

এবার ইরানের বিপ্লবী গার্ডের গুলিতে ভূপাতিত নিজেদের যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে বোমা মেরে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সামরিক সূত্রের বরাত দিয়ে রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ।

সূত্রটি জানায়, দুই দিন আগে শুক্রবার (৩ এপ্রিল) ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ হওয়ার পর পাইলট থাকার সম্ভাবনা রয়েছে, এমন জায়গায় বোমাবর্ষণ করছে যুক্তরাষ্ট্র। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুদ্ধবিমানগুলো আজ (শনিবার) রাতে কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের কিছু এলাকায় বোমা হামলা চালিয়েছে। উদ্ধার অভিযানে থাকা আমেরিকান সৈন্যদের ধারণা, তাদের পাইলট ওই এলাকায় অবস্থান করছেন।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান। হোয়াইট হাউসের কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিমানে থাকা ক্রুদের উদ্ধারে তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে। ইরানের সেনাবাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের আকাশে স্থানীয় সময় শুক্রবার ভোরে একটি এফ১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়। বিমানটিতে থাকা ক্রুদের উদ্ধারের মিশনে থাকা আরেকটি যুক্তরাষ্ট্রের এ১০ মডেলের যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, এফ১৫ যুদ্ধবিমানটিতে দুজন ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে এবং অন্য বিমানসেনা এখনও নিখোঁজ। নিখোঁজ ওই সেনার সন্ধানে বর্তমানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্ধার অভিযান এখনক্রিটিক্যাল মিশনহয়ে উঠেছে। কারণ, সময় যত গড়াবে, ঝুঁকিও তত বাড়বে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

নিখোঁজ সেই পাইলটকে বোমা মেরে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৯:৫৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬