ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক লেবানন-ইরানে হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে: ইসরাইলকে এরদোগানের হুঁশিয়ারি ১০০ টাকা রিচার্জে সেবা মেলে মাত্র ৬২ টাকার, পদক্ষেপ নিচ্ছে সরকার ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধজাহাজ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা অনলাইন জুয়াই মাদরাসার ৭০ হাজার টাকা হারিয়ে শিক্ষকের আত্মহত্যা হামলার মাত্র ৫ দিনেই ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করলো ইরান, যোগাযোগ স্বাভাবিক পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় যে অস্ত্র এখন ইরানের হাতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: ইরানের নৌবাহিনী প্রধান

নিখোঁজ পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তুমুল লড়াই 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

এবার ইরানি বাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের পর ইরানে নিখোঁজ হওয়া দ্বিতীয় পাইলটকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি একজন কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমান এফ১৫ই এর দ্বিতীয় ক্রুকে তুমুল গোলাগুলির পর উদ্ধার করা হয়েছে। তবে এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি। 

কর্মকর্তারা বলেছেন, নিখোঁজ ক্রু সদস্যকে নিশ্চিত উদ্ধার করা হয়েছে। তবে তিনি এখনো নিরাপদে নেই। উদ্ধারকারী দলকে সফলভাবে ইরান থেকে বের হয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে। শুক্রবার ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ ক্রুকে খুঁজতে তল্লাশি শুরু করে মার্কিন বাহিনী। ওই ক্রুকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করে।  

যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজকে জানায়,নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে ইরানি বাহিনীর হামলার মুখে পড়েছে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার।  

অন্যদিকে ওই নিখোঁজ মার্কিন পাইলটকে পেতে ইরানও ব্যাপক তল্লাশি শুরু করে। তাকে কেউ ধরিয়ে দিতে পারলে মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করে ইরান।  এনিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। মার্কিন ওই পাইলটকে উদ্ধার করা হলেও ইরান থেকে তাকে বের করে আনা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির

নিখোঁজ পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তুমুল লড়াই 

আপডেট সময় ১০:১৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬