ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ঘুস.সাইট’ ঘিরে তোলপাড়, ১২ দিনে ১২ হাজার ২০২ অভি/যোগ মার্কিন বিমানঘাঁটি সরান, নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন: মধ্যপ্রাচ্যকে ইরান মার্কিন বিমানঘাঁটি সরান, নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন: মধ্যপ্রাচ্যকে ইরান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু আগস্টে রেমিট্যান্স আয় ৩৬ হাজার কোটি টাকা, গত বছরের তুলনায় বেড়েছে ২২.৫০ শতাংশ ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের টাকা জনগণকেই ফিরিয়ে দিচ্ছে বিএনপি: রিজভী দুই দেশের স্বার্থেই ভারত সফরে যাবেন তারেক রহমান: ভারতের হাইকমিশনার উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না: ইরানের রাষ্ট্রদূত মামলা-হামলা ও জেল-জুলম সহ্য করে আজ রাষ্ট্রীয় ক্ষমতায়: খাদ্যমন্ত্রী

হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশ পাবে ‘বিশেষ’ সুবিধা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে নতুন করে ফি নেওয়া হবে বলে জানিয়েছে ইরান। তবে যেসব দেশ কঠিন সময়ে ইরানের পাশে ছিল, তাদের জন্য বিশেষ সুবিধা রাখা হবে বলেও জানিয়েছে তেহরান। শনিবার (৪ জুলাই) চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে এ কথা বলেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রাহমানি ফাজলি।  খবর এনডিটিভির

তিনি বলেন, হরমুজ প্রণালি ইরানের আঞ্চলিক জলসীমার অংশ। তাই সেখানে চলাচলকারী জাহাজের কাছ থেকে নিরাপত্তা ও বিভিন্ন সেবার জন্য ফি নেওয়া হবে। তবে এটিকে কোনোটোলহিসেবে দেখা উচিত নয়। ফাজলির  ভাষায়, ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালির জন্য নতুন ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে। এর আওতায় নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, জাহাজ চলাচল তদারকি করা এবং বিপুল সংখ্যক জাহাজ চলাচলের ফলে সৃষ্ট পরিবেশগত প্রভাব মোকাবিলার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘যেসব দেশ আমাদের কঠিন সময়ে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে এবং আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদের জন্য অবশ্যই বিশেষ সুবিধা বিবেচনা করা হবে।বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহণের প্রায় একপঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে যায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় ইরান কার্যত এই নৌপথে চলাচল বন্ধ করে দিলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়।

পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর পর ইরান হরমুজ প্রণালিতে আরোপিত অবরোধ তুলে নেয়। বর্তমানে সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ঘুস.সাইট’ ঘিরে তোলপাড়, ১২ দিনে ১২ হাজার ২০২ অভি/যোগ

হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশ পাবে ‘বিশেষ’ সুবিধা

আপডেট সময় ০৩:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬