ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, আদৌ কি তা সম্ভব? জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন: বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির সফল পরীক্ষা ঢাবির ফজলুল হক মুসলিম হলে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬ ইরানের সামরিক নীতি আক্রমণাত্মক করার ঘোষণা আইআরজিসির জিম্বাবুয়েতে ফেরিডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে  কাল থেকে রাজধানীতে চলবে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই হারালেন চাকরি মসজিদ রক্ষায় লড়েছিলেন এক পায়ে, সেই নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান

স্কুলে বুলিং ঠেকাতে সরকারের বড় উদ্যোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

মাধ্যমিক শিক্ষাকে আরও প্রযুক্তিনির্ভর, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করতে নতুন উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর—মাউশি। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় চালু হচ্ছে শিক্ষার্থীদের শিখন মূল্যায়নের মোবাইল অ্যাপ, আধুনিক লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এলএমএস এবং বুলিং ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে নানা কর্মসূচি।

মাউশির অনুমোদিত বার্ষিক ক্রয় পরিকল্পনা অনুযায়ী, ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৩ কোটি ২৫ লাখ টাকা

এর মধ্যে সবচেয়ে বেশি, ৭ কোটি টাকা ব্যয় হবে দুই বছর মেয়াদি জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন কার্যক্রমে। আর ৬ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জন্য একটি আধুনিক লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস)

এ ছাড়া শিক্ষার্থীদের শিখনফল মূল্যায়নের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হবে। স্কুলে বুলিং প্রতিরোধ, মানসিক স্বাস্থ্যসেবা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে সচেতনতা বাড়াতে টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণ ও প্রচার এবং এ–সংক্রান্ত বিশেষ সমীক্ষাও পরিচালনা করা হবে।

প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের কার্যকারিতা মূল্যায়ন, আইসিটি প্রশিক্ষণের প্রয়োজন নির্ধারণ, ৬৪০টি স্কুল ও মাদ্রাসায় কারিগরি শিক্ষা কার্যক্রমের মূল্যায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণাও এই প্রকল্পের আওতায় থাকবে।

মাউশির আশা, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, আদৌ কি তা সম্ভব?

স্কুলে বুলিং ঠেকাতে সরকারের বড় উদ্যোগ

আপডেট সময় ১১:৪০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬