ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কোরআনের আলোকে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব: সেলিম উদ্দিন হেবা আইনে স্পর্শ করার ক্ষমতা ইহজাগতিক কারও নেই: আইনমন্ত্রী পরবর্তী ব্রিকস সম্মেলনের আয়োজক চীন, জানালেন শি জিনপিং কিয়ার স্টারমারের আসনে লেবার পার্টির প্রার্থী মুসলিম নারী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর ‘দিল্লির সঙ্গে সরকারের গোপন আঁতাতেই আ. লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে’ সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ যুক্ত করার দাবি মামুনুল হকের বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে: আইনমন্ত্রী কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন মেনে নেবে না জনগণ: মামুনুল হক ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ ‘খুব কঠিন’: ইরানের প্রেসিডেন্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বর্তমানে যোগাযোগ করা ‘খুব কঠিন’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ নয়। তবে তার উপস্থিতি ও নেতৃত্বই ইরানের জন্য বড় শক্তির উৎস, যা দেশকে এগিয়ে যেতে সাহস জোগাচ্ছে।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মোজতবা খামেনি আহত হন। একই হামলায় নিহত হন তার বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এরপরই দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি।

দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে। বিভিন্ন বিষয়ে তিনি লিখিত বিবৃতির মাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন। এমনকি গত মাসে তার বাবার জানাজা ও দাফন অনুষ্ঠানেও তিনি প্রকাশ্যে উপস্থিত ছিলেন না।

তবে তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে তার বেশ কয়েকটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। সেখানে তিনি আন্তরিকতা ও বাস্তবসম্মত নেতৃত্বের পরিচয় পেয়েছেন।

একই সঙ্গে পেজেশকিয়ান অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি মোজতবা খামেনিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে এবং তার নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কোরআনের আলোকে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব: সেলিম উদ্দিন

সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ ‘খুব কঠিন’: ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় ১১:২৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬