ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কোরআনের আলোকে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব: সেলিম উদ্দিন হেবা আইনে স্পর্শ করার ক্ষমতা ইহজাগতিক কারও নেই: আইনমন্ত্রী পরবর্তী ব্রিকস সম্মেলনের আয়োজক চীন, জানালেন শি জিনপিং কিয়ার স্টারমারের আসনে লেবার পার্টির প্রার্থী মুসলিম নারী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর ‘দিল্লির সঙ্গে সরকারের গোপন আঁতাতেই আ. লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে’ সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ যুক্ত করার দাবি মামুনুল হকের বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে: আইনমন্ত্রী কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন মেনে নেবে না জনগণ: মামুনুল হক ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগে ব্যাঘাত, যাত্রীবাহী বিমানের কাছে চলে আসে ট্রাম্পের হেলিকপ্টার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

এনডিটিভির খবরে বলা হয়, মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, ৪ আগস্ট ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করা একটি বাণিজ্যিক বিমান ও মেরিন ওয়ানের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় না থাকার ঘটনা তারা তদন্ত করছে। এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাই বলেন, ‘মেরিন ওয়ানের ফ্লাইটগুলো বিশ্বের সেরা কিছু বৈমানিক দ্বারা চালিত হয় এবং কোনো সময়েই প্রেসিডেন্ট বিপদের মুখে ছিলেন না।মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, নিরাপদ দূরত্ব বজায় না থাকার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলার বাণিজ্যিক বিমানের পাইলট এবং মেরিন ওয়ানের পাইলটদুজনের সঙ্গেই যোগাযোগে ছিলেন।

এফএএ আরও বলেছে, ‘প্রেসিডেন্ট কখনোই বিপদের মধ্যে ছিলেন না। আমরা ঘটনাটি পর্যালোচনা করছি এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেয়া হবে।ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের পরিস্থিতিতে নিরাপত্তা বিধি অনুযায়ী দুটি উড়োজাহাজের মধ্যে আনুভূমিকভাবে অন্তত ১.৫ মাইল  এবং উল্লম্বভাবে ৫০০ ফুট দূরত্ব থাকা প্রয়োজন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঘটনাটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ঘটেছিল এবং সেই সময়ে আমেরিকান এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান এনভয় এয়ার দ্বারা পরিচালিত একটি এমব্রায়ার ই১৭০ হেলিকপ্টার উড্ডয়ন করে। প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর প্রায় আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। ওই সময় আমেরিকান এয়ারলাইনসের সহযোগী সংস্থা এনভয় এয়ার পরিচালিত একটি এমব্রায়ের ই১৭০ উড়োজাহাজ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। অন্যদিকে, মেরিন ওয়ান যাচ্ছিল অ্যান্ড্রুজ বিমানঘাঁটির দিকে। সেখানে ট্রাম্প তার প্রেসিডেন্টের বিমান নিয়ে ক্যালিফোর্নিয়ার উদ্দেশে রওনা হন।

আমেরিকান এয়ারলাইনস এবং মেরিন ওয়ান পরিচালনাকারী মার্কিন মেরিন কর্পস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ২০২৫ সালের জানুয়ারিতে ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে একটি যাত্রীবাহী বিমান ও মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষে ৬৭ জন নিহত হওয়ার পর রাজধানীর বিমানবন্দরের আশপাশে উড্ডয়ন নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে এফএএ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কোরআনের আলোকে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব: সেলিম উদ্দিন

নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগে ব্যাঘাত, যাত্রীবাহী বিমানের কাছে চলে আসে ট্রাম্পের হেলিকপ্টার

আপডেট সময় ১১:৩৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬