ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

বিএনপি নিন্দা জানিয়েছে জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতের ঘটনা প্রসঙ্গে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় পার্টির কার্যালয়ে এ ধরনের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে আরও বলা হয়, ভিন্নমত থাকা স্বাভাবিক হলেও শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য এবং কোনও রাজনৈতিক দলের কার্যক্রম থামানো কোনোভাবে গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে শুক্রবার রাতের কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটে, যা বিএনপি গভীর উদ্বেগ ও নিন্দার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নিন্দা জানিয়েছে জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায়

আপডেট সময় ০১:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫