ইসরায়েলের কিরিয়াত আরবা এলাকায় এক ইসরায়েলি সৈন্য বন্ধুর গুলিতে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনী ও পুলিশ জানায়, গুলি চালানো ব্যক্তি ছিলেন বর্ডার পুলিশের সদস্য। পুলিশের ভাষ্য অনুযায়ী, ছুটিতে থাকা ওই কর্মকর্তার ব্যক্তিগত অস্ত্র থেকে দুর্ঘটনাবশত গুলি ছুটে গিয়ে সৈন্যটিকে আঘাত করে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পৌঁছানোর পর মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় মিলিটারি পুলিশ ও অভ্যন্তরীণ তদন্ত বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
কিরিয়াত আরবায় বন্ধুর গুলিতে ইসরায়েলি সৈন্য নিহত

