ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২ সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী সম্পত্তি ভাগের পর মায়ের ঠাঁই হলো জরাজীর্ণ ঘরে, পায়ে শিকল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, তোপের মুখে পুলিশি পাহারায় স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে প্রায় ১০০ খু’ন করে ওসি প্রদীপ: ডা. শাহাদাত হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ১১০৪ বার পড়া হয়েছে

বিএনপির শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন সম্প্রতি ডিবিসি নিউজের একটি টকশোতে অংশ নিয়ে নিজের কারাবাস, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং জেলে থাকা অবস্থায় ওসি প্রদীপ কুমার দাশের সঙ্গে তার অভিজ্ঞতা নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন।

ডা. শাহাদাত জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তৎকালীন উপকমিশনার ডিসি মেহেদী তার ব্যক্তিগত হাসপাতালে ঢুকে রোগী দেখা অবস্থায় তাকে গ্রেপ্তার করেন। তিনি বলেন,

“তখন বিকাল পাঁচটা। আমি চেম্বারে রোগী দেখছিলাম। হঠাৎ ডিসি মেহেদীর নেতৃত্বে পুরো হাসপাতাল ঘিরে ফেলে পুলিশ। সেখান থেকেই আমাকে তুলে নিয়ে যায়। এরপর প্রায় চার থেকে পাঁচ মাস জেল হেফাজতে ছিলাম। ঈদুল ফিতরও সেবার জেলেই কাটাতে হয়।”

তিনি আরও বলেন, “জেলে আমাকে রাজনীতিক নয়, একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ডিভিশন দেওয়া হয়। আমি ছিলাম একটি তিন কক্ষবিশিষ্ট কক্ষে। অন্য দুটি কক্ষে ছিলেন কেডিএস গ্রুপের মালিক খলিল সাহেবের ছেলে ইয়াসিন এবং বহুল আলোচিত ওসি প্রদীপ কুমার দাশ।”

শাহাদাত জানান, জেলে ওসি প্রদীপ ছিলেন নিঃসঙ্গ। তিনি বলেন,

“প্রদীপের সাথে কেউ কথা বলতো না। একদিন সে নিজেই আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বললো, ‘শাহাদাত ভাই, আমার সাথে কেউ কথা বলে না। একটু কথা বলেন।’”

তিনি তখন জানতে চান, কেন এমন অবস্থা? উত্তরে ইয়াসিন বলে ওঠে,

“ভাই, তার সঙ্গে কথা বলবেন না। সে খুনি। সে ১০০টার উপরে খুন করেছে।”
এ কথা শুনে ডা. শাহাদাত জানতে চান,
“তুমি কয়টা খুন করেছো?”
প্রদীপের জবাব ছিল,
“১০০টার মতো হবে।”

প্রদীপ আরও দাবি করেন,

“এই খুনগুলো আমি নিজের ইচ্ছায় করিনি। আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নির্দেশনা দিতেন—কোন খুন কিভাবে করব।”

ডা. শাহাদাত বলেন,

“এটা আমার ১৬ বছরের রাজনৈতিক জীবনের খুব সামান্য অংশ মাত্র। যা আমি আজ বললাম, তা হয়তো বহু মানুষের কাছে অজানা ছিল।”

তথ্যসূত্র: ডিবিসি নিউজ টকশো, সরাসরি বক্তব্য অনুযায়ী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে প্রায় ১০০ খু’ন করে ওসি প্রদীপ: ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় ১১:২৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫