ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি ব্রেনের ফোলা কমেনি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি: চিকিৎসক হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক ফয়াসলই আমাকে হাদির কাছে নিয়ে গিয়েছিল: ফয়সালের সহযোগী জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না ফিরছেন তারেক রহমান, বাসভবন-অফিস প্রস্তুত বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, ইউএনওর বাধা ওসমান হাদিকে গুলি করা ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

কাশ্মীরে চলন্ত ট্রেনে ঈগলের ধাক্কা, চালক আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

জম্মু-কাশ্মীরের বারামুলা-বানিহাল রেলপথে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। চলন্ত ট্রেনে হঠাৎ একটি বিশাল আকৃতির ঈগল ধেয়ে এসে ট্রেনের সামনের কাঁচ ভেঙে সরাসরি লোকোমাস্টারের কেবিনে ঢুকে পড়ে। এতে কাঁচের আঘাতে চালকের কপাল কেটে যায়।

শনিবার (৮ নভেম্বর) ঘটনাটি ঘটে অনন্তনাগ রেলওয়ে স্টেশনের কাছে। রেল কর্তৃপক্ষ জানায়, ঈগলটির গতি এত বেশি ছিল যে, ট্রেনের সামনের কাঁচের প্রায় পুরো অংশই ভেঙে পড়ে। যদিও ট্রেনের যাত্রী ও ইঞ্জিন সুরক্ষিত ছিল, তবে চালক আহত হন। তাকে দ্রুত অনন্তনাগ স্টেশনে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর কিছু সময়ের জন্য বারামুলা-বানিহাল লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। স্থানীয় রেল কর্মকর্তা বলেন, ঈগলটি এত নিচু উচ্চতায় কেন উড়ছিল, তা রহস্যজনক। নর্দান রেলের কর্মকর্তারা জানিয়েছেন, কাশ্মীরে এমন ঘটনা অত্যন্ত বিরল। প্রাথমিক ধারণা অনুযায়ী, আবহাওয়া বা খাবারের সন্ধানে ঈগলটি নিচে নেমে এসেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগলটি ট্রেনের দিকে তীব্র গতিতে ধেয়ে আসে এবং মুহূর্তের মধ্যে কাঁচ ভেঙে ভিতরে ঢুকে পড়ে। যাত্রীরা আতঙ্কিত হলেও চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। রেল কর্মকর্তারা জানান, চালক দ্রুত ট্রেনের গতি কমিয়ে জরুরি ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি

কাশ্মীরে চলন্ত ট্রেনে ঈগলের ধাক্কা, চালক আহত

আপডেট সময় ১২:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫