ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২ সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী সম্পত্তি ভাগের পর মায়ের ঠাঁই হলো জরাজীর্ণ ঘরে, পায়ে শিকল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, তোপের মুখে পুলিশি পাহারায় স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

ডিসেম্বর-জানুয়ারির মধ্যে নির্বাচনের দাবি জানালেন নুরুল হক নূর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, “অন্য শীর্ষস্থানীয় দলের মতো আমরাও ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চাই।”

বুধবার (১১ জুন) দুপুর আড়াইটায় পটুয়াখালীর গলাচিপায় ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূর বলেন, “ডিসেম্বর-জানুয়ারিই নির্বাচনের উপযুক্ত সময়। তবে শুধু মৌলিক নয়, প্রয়োজনীয় সব সংস্কার করেই নির্বাচন দিতে হবে। জাতীয় ঐকমত্যের সভায়ও বলেছি—জনআকাঙ্ক্ষা ও রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।”

তিনি আরও বলেন,

“২০১৮ সালে কোটা আন্দোলন না করলে, ছাত্র–জনতা তাজা প্রাণ না দিলে, জুলাই ২৪-এর জন্ম হতো না। আমরা আর কোনো তাজা প্রাণ রাজপথে বিলিয়ে দিতে চাই না। গণ অধিকার পরিষদ রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে গঠিত হয়েছে, লেজুড়ভিত্তিক দল নয়।”

গলাচিপা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি আরিফ বিল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্যসচিব জাকির হোসেন মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে নূর বলেন, “কোনো দলের হয়ে নয়, জনগণের সেবায় কাজ করুন। না হলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি আসতে পারে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা

ডিসেম্বর-জানুয়ারির মধ্যে নির্বাচনের দাবি জানালেন নুরুল হক নূর

আপডেট সময় ০৮:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫