সাতক্ষীরা-৪ আসনের আলোচিত জামায়াতের বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য নজরুল ইসলামের কথিত স্ত্রী মোছা. মরিয়ম বেগম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি—এমন দাবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি ‘জাগরণ’ নামের একটি ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি কার্ড প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, আলোচিত সাবেক জামায়াত নেতার কথিত স্ত্রী মোছা. মরিয়ম বেগম এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।
তবে পোস্টটিতে দাবিটির পক্ষে কোনো বিস্তারিত তথ্য, পরীক্ষার ফলাফলের প্রমাণ কিংবা নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি।
তবে এনপিবি নিউজের অনুসন্ধানে জানা গেছে, মোছা. মরিয়ম বেগম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।
ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটির সত্যতা মিলেছে বলে জানিয়েছে এনপিবি নিউজ।

ডেস্ক রিপোর্ট 
























