ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রদেশে কর্মস্থলে মৃত্যু: কর্মীর হার্ট অ্যাটাকে কাতরানো দেখেও ফোনে ব্যস্ত মালিক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৬৮১ বার পড়া হয়েছে

ভারতের মধ্যপ্রদেশের আগার মাওলা জেলার সুসনা শহরে কর্মস্থলেই প্রাণ হারিয়েছেন ৪৫ বছর বয়সী রফিক খান নামে এক দোকানকর্মী। তিনি ‘তীরুপতি ট্রেডার্স’ নামের একটি দোকানে কাজ করতেন।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়—রফিক ছয় মিনিট ধরে বুক চেপে কাতরাচ্ছেন, আর তার পাশের চেয়ারে বসা দোকানের মালিক ফোনে ব্যস্ত রয়েছেন। একাধিকবার তাকালেও তিনি কোনো সাহায্য করেননি।

পরে রফিককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ও পরিবার অভিযোগ করেছেন, মালিকের অবহেলা এবং অতিরিক্ত কাজের চাপের কারণেই রফিকের হার্ট অ্যাটাক হয়। ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে, এলাকাবাসী দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভও করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের কাছে ২-১ গোলে ব্রাজিলকে বিদায়

মধ্যপ্রদেশে কর্মস্থলে মৃত্যু: কর্মীর হার্ট অ্যাটাকে কাতরানো দেখেও ফোনে ব্যস্ত মালিক

আপডেট সময় ০৭:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫