ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানকে কোনও ছাড় দেওয়া হবে না: পাক প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের সার্বভৌমত্বের স্বার্থে আফগানিস্তানকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকালে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, তাদের হামলায় ৫৮ পাক সেনা নিহত হয়েছে।

এছাড়া ২৫টি সীমান্ত পোস্ট থেকে পাক সেনাদের হটিয়ে দেওয়ার দাবিও করেছেন তিনি। অপরদিকে পাকিস্তান জানায়, তারা আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে। সেখানে থাকা অনেকত আফগান সেনা নিহত ও বাকিরা পালিয়ে গেছে বলেও দাবি করেছে তারা। রাতভর এমন সংঘর্ষের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বলেন, তারা তাদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবে না।

শেহবাজ শরীফ বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষা থেকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রত্যেক উস্কানি এবং আফগানিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোর এবং কার্যকর উপায়ে।”

তিনি বলেন, “আমাদের সেনাদের পেশাদারিত্ব নিয়ে আমরা গর্বিত। পাক সেনাবাহিনী আফগানিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে শুধু কঠোর জবাবই দেয়নি, তারা ফিল্ডমার্শাল অসীম মুনিরের নেতৃত্বে তাদের কয়েকটি সামরিক পোস্টও ধ্বংস করে দিয়েছে। এতে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”

ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের আফগানিস্তান মদদ দিচ্ছে দাবি করে পাক প্রধানমন্ত্রী বলেন, “আফগানিস্তানের নির্দিষ্ট কিছু ব্যক্তি সন্ত্রাসীদের সহায়তা করছে। আফগান অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে তাদের মাটি ব্যবহার করে যেন কোনো সন্ত্রাসী হামলা না হয়।” পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, আফগানিস্তানের সেনারা পাকিস্তানের বেসামরিক অঞ্চলে হামলা চালিয়েছে। যা আন্তর্জাতিক আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের কাছে ২-১ গোলে ব্রাজিলকে বিদায়

আফগানিস্তানকে কোনও ছাড় দেওয়া হবে না: পাক প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫