ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না: ইরানের রাষ্ট্রদূত মামলা-হামলা ও জেল-জুলম সহ্য করে আজ রাষ্ট্রীয় ক্ষমতায়: খাদ্যমন্ত্রী গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, সমাধান হতে দেড় সপ্তাহ লাগবে: রিজভী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া ২২৭ ভারতীয়র মধ্যে ৫১ জন নিহত ঘুষ.সাইট তৈরি করা সেই ভাইরাল শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় যাচ্ছে সিমেন্ট-খাদ্য-ওষুধ, আসছে ই’য়া’বা-আইস ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটিতে পাইলট-ক্রু নিহত, দাবি ইরানের ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হা’ম’লা: নি’হত ৪, আ’হত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ

মেয়েদের রাতে বাইরে বেরোতে না দেওয়াই ভালো: মমতা ব্যানার্জী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৬৮১ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের রাজনীতি এখন দুর্গাপুরে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়। এই প্রসঙ্গে মুখ খুলে বিতর্ক আরও উসকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার (১২ অক্টোবর) কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন তিনি। এই ঘটনায় ইতোমধ্যে তিনজন গ্রেপ্তার হয়েছেন বলেও জানান তিনি।

এসময় দুর্গাপুরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী এক প্রশ্নের প্রেক্ষিতে রাত সাড়ে ১২টায় ওই ছাত্রীর ক্যাম্পাসের বাইরে বেরোনো নিয়ে প্রশ্ন তোলেন। এক্ষেত্রে বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন তিনি। তিনি বলেন, ‘মেয়েদের রাতে বাইরে বেরোতে না দেওয়াই ভালো। তাদের নিজেদেরও সুরক্ষিত থাকতে হবে। বেসরকারি মেডিক্যাল কলেজেরও একটা দায়িত্ব আছে। তাদের স্টুডেন্টদের দেখভাল (টেক কেয়ার) করার।’

মমতা আরও বলেন, ‘বিভিন্ন রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা পড়তে আসেন, তাদেরও আমি অনুরোধ করবো, রাত্রিবেলা না-বেরোতে। কারণ, পুলিশ তো জানতে পারে না, কে কখন বেরিয়ে যাচ্ছে। পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না।’ যদিও দুর্গাপুরের ঘটনায় অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।

এদিকে মেয়েদের বাইরে বেরোতে না-দেওয়া সংক্রান্ত মন্তব্যের সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘রাজ্যের মহিলারা যেখানে নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় সরকারের দিকে তাকিয়ে আছেন, সেখানে মুখ্যমন্ত্রী তাদের ঘরবন্দি থাকতে পরামর্শ দিচ্ছেন যা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।’

এদিকে ভুক্তভোগী তরুণী দুর্গাপুরের শোভাপুর এলাকায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী। গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। অভিযোগ উঠেছে, সেখানে প্রথমে কয়েকজন যুবক ক্যাম্পাসের বাইরে তাকে হেনস্তা করেন। পরে তাকে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার তদন্তে নেমে রাতেই তরুণীর সহপাঠীকে আটক করে পুলিশ। তার বয়ানের সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না: ইরানের রাষ্ট্রদূত

মেয়েদের রাতে বাইরে বেরোতে না দেওয়াই ভালো: মমতা ব্যানার্জী

আপডেট সময় ০৫:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫