ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলমারিতে জমানো ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা, নিঃস্ব কৃষক মন্ত্রীরা নিজেই চাঁদাবাজি করলে বন্ধ করবেন কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের ইসরায়েল ‘অবৈধ’, মুসলিম দেশগুলোকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী জ্বালানি খাতের বেসরকারীকরণ লুটপাটের নতুন লাইসেন্স: জামায়াত সেক্রেটারি কার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল, জানালো তদন্ত সংস্থা জুলাই গণঅভ্যুত্থান কারো পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর ভারতে পৌঁছান- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

‘এক টুকরো রুটি চেয়েছিল, না খেয়েই মরে গেল’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৩৭৮ বার পড়া হয়েছে

এবার গাজায় ফের রক্তাক্ত দিন। ইসরাইলের আগ্রাসনে উপত্যকাটিতে একদিনে নিহত হয়েছেন অন্তত ১১০ জন। এর মধ্যে মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের ওপর ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন, আহত হয়েছেন ১৮০ জনের বেশি। প্রায় প্রতিদিনই ত্রাণ নিতে গিয়ে প্রাণ দিতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। ক্ষুধার জ্বালা সইতে না পেরে প্রাণের মায়া ত্যাগ করেই ত্রাণ সহায়তা নিতে লাইনে দাঁড়াচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা।

শনিবারও (১২ জুলাই) রাফাহ’র উত্তরাংশে আল-শাকুশ সহায়তা কেন্দ্রে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে বেশ কয়েকজন নিহত হন। আহত হয়েছেন অনেকে। ঘটনার পর নিহতদের স্বজনরা ভিড় করেন খান ইউনিসের নাসের হাসপাতালে। এসময়, চোখের সামনে সন্তানের লাশ দেখে কাঁদতে কাঁদতে ভেঙে পড়েন এক মা।

বলেন, শুধু এক টুকরো রুটি চেয়েছিল, না খেয়েই মরে গেল আমার বাচ্চা। আমার পরিবার শেষ হয়ে গেছে। মেয়েটা আইসিইউতে, বাকি পরিবারের সব সদস্য মৃত। এরমধ্যেই আল-মাওয়াসিতে ড্রোন হামলা চালায় ইসরাইল। শরণার্থীদের তাঁবুগুলোর ওপর সরাসরি এ হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে শরণার্থী ক্যাম্পে অবস্থানরত বেশ কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

জাতিসংঘ জানিয়েছে, গাজায় সহায়তা নিতে গিয়ে গত ছয় সপ্তাহে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৯৮ জন। এদের মধ্যে বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সহায়তার নাম করে গুলি চালানোর এই ধরনকে মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছে সংস্থাটি। এদিকে, পশ্চিম তীরে ইসরাইলি দখলদারদের হামলায় প্রাণ হারিয়েছেন মার্কিন নাগরিক সাইফুল্লাহ মুসল্লেত। ট্যাম্পা, ফ্লোরিডার এই ২০ বছর বয়সি যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

নিহত হন আরও একজন ফিলিস্তিনি যুবক হুসেইন শালাবি। পরিবারের দাবি, তিন ঘণ্টা পর অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারলেও ততক্ষণে মারা যান সাইফ। এ ঘটনার তদন্তের কথা জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তবে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, মার্কিন প্রশাসন ঘটনাটি সম্পর্কে অবগত হলেও পরিবার ও নিহতের প্রতি সম্মান জানিয়ে আপাতত কোনো মন্তব্য করছে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আলমারিতে জমানো ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা, নিঃস্ব কৃষক

‘এক টুকরো রুটি চেয়েছিল, না খেয়েই মরে গেল’

আপডেট সময় ১১:১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫