ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ! ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ: মোহসেন রেজাই হামের আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী

যুদ্ধবিরতির অংশ হিসেবে ২০ ইসরায়েলির পর মুক্তি পেল ২ হাজার ফিলিস্তিনি বন্দি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর এবার ইসরায়েলের কারাগারে বন্দি প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া শুরু হয়েছে। আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি বাসে করে বন্দিদের পশ্চিম তীরের রামাল্লায় নেওয়া হয়েছে, যেখানে অপেক্ষায় ছিলেন তাঁদের স্বজনরা।

দীর্ঘদিন পর প্রিয়জনকে ফিরে পাওয়ার আনন্দে বন্দিদের পরিবারে দেখা গেছে উৎসবের আমেজ। কেউ হাসছেন, কেউ আলিঙ্গন করছেন, কেউবা ভিডিও করে রাখছেন সেই বিশেষ মুহূর্ত।

আল নাসের হাসপাতালের সৈয়দ দাউদ (৫০) বিবিসিকে বলেন, “আজ অনেক আনন্দের দিন। ইসরায়েলি সেনারা আমার ছেলেকে আটক করেছিল, এখন সে মুক্তি পাচ্ছে। আরও অনেকে মুক্তি পাচ্ছে—ফিলিস্তিনিদের জন্য এটি এক বিশেষ দিন।”

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের অফার সামরিক কারাগার থেকে রামাল্লায় বাস পৌঁছালে বিপুল জনতা উল্লাসধ্বনি করে বন্দিদের স্বাগত জানান। স্বজনদের আলিঙ্গনে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ সোমবার মুক্তি পাচ্ছেন ১ হাজার ৭০০ আটক ব্যক্তি এবং ২৫০ ফিলিস্তিনি বন্দি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী

যুদ্ধবিরতির অংশ হিসেবে ২০ ইসরায়েলির পর মুক্তি পেল ২ হাজার ফিলিস্তিনি বন্দি

আপডেট সময় ০৭:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫