ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির সার ব্যবস্থাপনায় মতিউর রহমান নিজামীর সময়ের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জুয়ার আসরে বিএনপি নেতা ও হিসাবরক্ষকের ভিডিও ভাইরাল

ইসরাইলি ‘আগ্রাসন’ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

এবার তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বেপরোয়া, আক্রমণাত্মক ও আইন বহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের অঞ্চল এবং সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে।

ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। ইসরাইল বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে চাইছে বলে অভিযোগ করেছেন তিনি। শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট ইসরাইলকে এ অঞ্চলে, বিশেষ করে ফিলিস্তিনের গাজাকে রক্ত, অশ্রু ও অস্থিতিশীলতায় নিমজ্জিত করার কৌশলকে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরির অভিযোগ করেছেন।

ইস্তাম্বুল থেকে এএফপি জানিয়েছে, ইরানে ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়ে এরদোয়ান বলেছেন, ‘আমাদের প্রতিবেশী ইরানের ওপর ইসরাইলের আক্রমণ একটি উসকানি, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’ তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্যে ইসরাইলি আগ্রাসন বন্ধে ভূমিকা নিতে হবে।

তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বেপরোয়া, আক্রমণাত্মক ও আইন বহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের অঞ্চল এবং সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে।

এর আগে, ইরানে ইসরাইলি হামলার ঘটনায় ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে তুরস্ক। এ ঘটনাকে ‘উসকানিমূলক’ অভিহিত করে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে দেশটি।

এদিকে ইরানে হামলার ঘটনা আঞ্চলিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের এমন পদক্ষেপ প্রমাণ করে যে, তারা ‘কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চায় না’।

ইসরাইল এ অঞ্চলকে ‘আরো বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে এমন আক্রমণাত্মক পদক্ষেপ’ বন্ধ করার আহ্বান জানিয়েছে তুরস্ক।এদিকে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

ইসরাইলি ‘আগ্রাসন’ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

আপডেট সময় ০২:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫