ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ঝুকিতে দেশের ৫ জেলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৩৬২৭ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরের বুক চিরে আবারও ঘূর্ণিঝড়ের হুমকি এসেছে। আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা পরিণত হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘শক্তি’তে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৬ থেকে ২২ মে’র মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যার ফলে এটি ভারত ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষত খুলনা, সাতক্ষীরা ও চট্টগ্রাম এলাকায় প্রভাব ফেলতে পারে।

নিম্নচাপের অবস্থান: আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সময়সীমা: ১৬ থেকে ২২ মে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করতে পারে। ২৩ থেকে ২৮ মে এটি উপকূল বরাবর আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের নাম: ‘শক্তি’ (Shakti), যা শ্রীলঙ্কার পক্ষ থেকে প্রস্তাবিত। এর অর্থ হলো ‘Power’ বা ‘শক্তি’। এটি একটি সংস্কৃত/দ্রাবিড় শব্দ, যা সাধারণত নারী বা দেবী শক্তির রূপক অর্থেও ব্যবহৃত হয়। দক্ষিণ এশিয়ায় এই শব্দটি খুব পরিচিত।

বাতাসের গতি: ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিমি, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
জলোচ্ছ্বাস: ৩ থেকে ৫ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, যা নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে।

ঝুঁকিপূর্ণ অঞ্চল- খুলনা, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী ও চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলগুলো ঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ঝুকিতে দেশের ৫ জেলা

আপডেট সময় ০৬:৩৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫