ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহিদদের আত্মত্যাগ জনগণের ক্ষমতার প্রতীক: রাষ্ট্রপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।’জুলাই শহিদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। তার ভাষায়, দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থেকেই জন্ম নিয়েছিল জুলাই গণঅভ্যুত্থান।

রাষ্ট্রপতি স্মরণ করেন, রংপুরে আবু সাঈদের আত্মত্যাগ এবং একই দিনে দেশের বিভিন্ন স্থানে তরুণদের শাহাদাত আন্দোলনে নতুন গতি এনে দেয়। পরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে সেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।

তিনি বলেন, এই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; বরং এটি ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত সাহস, ত্যাগ ও আকাঙ্ক্ষার প্রতিফলন। জুলাইয়ের চেতনা মানবিক, স্বৈরাচারমুক্ত, সমতাভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অনুপ্রেরণা দেয় বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতির ভাষায়, জুলাই শহিদদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়— রাষ্ট্রের শক্তির উৎস এবং সর্বময় ক্ষমতার মালিক জনগণ। তিনি জানান, শহিদ ও আহতদের সম্মান, পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

সবশেষে শহিদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং আন্দোলনে আহত তরুণ-তরুণীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি দেশের সব নাগরিককে জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই শহিদদের আত্মত্যাগ জনগণের ক্ষমতার প্রতীক: রাষ্ট্রপতি

আপডেট সময় ১০:৫৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬