ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩ তিস্তায় পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

চিকেনস নেক’ ঘিরে উদ্বেগ, শিলিগুড়ি যাচ্ছেন অমিত শাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ—শিলিগুড়ি করিডর, যা ‘চিকেনস নেক’ নামেই বেশি পরিচিত। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংকীর্ণ করিডরের নিরাপত্তা আরও জোরদার করতে বড় উদ্যোগ নিয়েছে ভারত সরকার। সেই লক্ষ্যেই শিলিগুড়ি সফরে যাচ্ছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আগামী শনিবার পশ্চিমবঙ্গের ‘উত্তরকন্যা’ সচিবালয়ে সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ, সীমান্ত অবকাঠামো উন্নয়ন এবং বিএসএফের জন্য জমি হস্তান্তরের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনের সংযোগস্থলে অবস্থিত এই করিডর দিয়েই ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যে রসদ, পণ্য ও সামরিক সরঞ্জাম পৌঁছে। ফলে এই পথের নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছে নয়াদিল্লি।

ভারতীয় নিরাপত্তা সূত্র বলছে, শিলিগুড়ি করিডরকে আরও সুরক্ষিত করতে এটিকে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিওন’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। ইতোমধ্যে বিএসএফ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা একাধিকবার এলাকা পরিদর্শন করেছেন।

এদিকে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফের কাছে এক হাজার ২৫ একরের বেশি জমি হস্তান্তর করা হয়েছে। তবে এখনো নদী ও জমিসংক্রান্ত জটিলতায় প্রায় ১৯৫ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণ সম্ভব হয়নি। সেই অরক্ষিত এলাকাগুলোতে নজরদারি ও টহল আরও বাড়ানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় ‘চিকেনস নেক’ করিডরকে আরও সুরক্ষিত করতেই এবার সরাসরি মাঠে নামছে ভারত সরকার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩

চিকেনস নেক’ ঘিরে উদ্বেগ, শিলিগুড়ি যাচ্ছেন অমিত শাহ

আপডেট সময় ০৫:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬