ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

একসঙ্গে মরার সিদ্ধান্তে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালালেন প্রেমিকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

একসঙ্গে জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিউ যমুনা ব্রিজে যান তারা। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় পুরো দৃশ্যপট।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সেতুর ওপর কিছুক্ষণ কথা বলার পর পরিকল্পনা অনুযায়ী যমুনা নদীতে ঝাঁপ দেন আনু গুপ্তা নামের ওই যুবক। তবে তার সঙ্গে থাকা তরুণী আর নদীতে ঝাঁপ দেননি। বরং প্রেমিককে নদীতে তলিয়ে যেতে দেখেও শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে চলে যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল। বেশ কিছুক্ষণ চেষ্টার পর জীবিত উদ্ধার করা হয় আনু গুপ্তাকে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

কেন একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন এই যুগল, আর শেষ মুহূর্তে কেন নিজের সিদ্ধান্ত থেকে সরে গেলেন তরুণী—সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। একই সঙ্গে তরুণীর পরিচয় শনাক্ত করে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টুডে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

একসঙ্গে মরার সিদ্ধান্তে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালালেন প্রেমিকা

আপডেট সময় ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬