ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাসিক সম্মানীর তালিকায় জামায়াত নেতার নাম, প্রকৃত ইমাম-খাদেমরাই বাদ! ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য বন্ধ করল আমিরাত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নই, তবে প্রস্তুতি পূর্ণাঙ্গ: সিইসি চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়েদ সাকি কয়েক সপ্তাহ ধরে আড়ালে মেলানিয়া, ট্রাম্পের পাশে কে এই নাটালি হার্প পারমাণবিক হামলা হলে জবাব হবে সমপর্যায়ের: যুক্তরাষ্ট্রকে ইরান স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী পাঁচ বিভাগে চালু হচ্ছে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আবু সাঈদ হত্যা: মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক ভিসি হাসিবুরসহ ৩০ আসামির বিরুদ্ধে আজ ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

চব্বিশের জুলাই আন্দোলনের প্রথম শহীদ—রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ভাইস চ্যান্সেলর হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে আজ রবিবার ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে আজকের সাক্ষ্য পেশ করা হবে। প্যানেলের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির।

এদিন নতুন একজন সাক্ষীর জবানবন্দি গ্রহণের কথা রয়েছে। পাশাপাশি ১৬ নম্বর সাক্ষী পুলিশ নায়েক আবু বকর সিদ্দিকের আংশিক অসমাপ্ত জেরা আজও সম্পন্ন করবেন আসামিপক্ষের আইনজীবীরা। গত ১৩ নভেম্বর তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে ২০২৩ সালের ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের আগের ও পরের বিবরণ তুলে ধরেছিলেন।

মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তার সঙ্গে আছেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, মঈনুল করিম, সাইমুম রেজা তালুকদার, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাসিক সম্মানীর তালিকায় জামায়াত নেতার নাম, প্রকৃত ইমাম-খাদেমরাই বাদ!

আবু সাঈদ হত্যা: মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক ভিসি হাসিবুরসহ ৩০ আসামির বিরুদ্ধে আজ ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ

আপডেট সময় ০৯:২৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫