ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ প্রশিক্ষণ ছাড়া কেউ শিক্ষক হতে পারবেন না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরকার মনে করে সেনাবাহিনীকে আর মাঠে রাখার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: ভারতীয় বিমান বাহিনী  কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ ১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?: বিজয়কে গভর্নরের প্রশ্ন এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!: সমালোচনার জবাবে মাদানী

‘আল্লাহর গজবেই শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন’ — ইসির সংলাপে কাদের সিদ্দিকী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চলমান সংলাপে যোগ দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, “আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে কোনো শাসককে গদি থেকে সরিয়ে দেন, শেখ হাসিনা তার সবটাই করেছেন। আল্লাহর গজবের কারণেই তিনি ক্ষমতা হারিয়েছেন।”

রোববার অনুষ্ঠিত এ সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গণভোটের চারটি প্রশ্নে ভোটাররা কীভাবে আলাদাভাবে মত দেবেন সে বিষয়ে এখনও সাধারণ মানুষের বিভ্রান্তি রয়েছে বলে মন্তব্য করেন তিনি। কাদের সিদ্দিকীর মতে, গণভোটে কম অংশগ্রহণ হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “১৫ মাস হলো সরকারি কোনো ডাকে যাই না। নির্বাচন পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না।”

ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন করলে তা সুষ্ঠু হওয়া কঠিন। ভোটারকে অংশগ্রহণের সুযোগ দিতে আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

‘আল্লাহর গজবেই শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন’ — ইসির সংলাপে কাদের সিদ্দিকী

আপডেট সময় ০৬:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫