ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

মি. ট্রাম্প, আমাদের জানতে কারবালার ইতিহাস পড়ুন: ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ১০৫৬ বার পড়া হয়েছে

এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে ইরান মিলিটারি’র (ফেসবুক) ও ইসলামিক রিপাবলিক অফ ইরানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি কড়া বার্তা দেওয়া হয়েছে। এই বার্তাটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে বার্তায় বলা হয়েছে, ‘মি. ডোনাল্ড ট্রাম্প! আপনি যদি না জানেন আমরা কারা, তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন।’ এটি ইরানের ঐতিহাসিক ও ধর্মীয় আত্মত্যাগের একটি শক্তিশালী প্রতীকী উল্লেখ, যা তাদের প্রতিরোধের দৃঢ়তা বোঝায়।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প ইরানিদের তাদের রাজধানী শহর তেহরান ছেড়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৬ জুন) ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি বলেন, ‘সবারই অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া উচিত!’ তবে, কেন তেহরান ছেড়ে যাওয়া উচিত, তা তিনি উল্লেখ করেননি।

এদিকে ট্রাম্প তার পোস্টে আরও বলেন, “ইরানকে যে ‘চুক্তি’ স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল। কী লজ্জাজনক এবং মানব জীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, আমি বারবার বলেছি!”

বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের এমন বক্তব্যের পরই ইরান মিলিটারে ও ইসলামিক রিপাবলিক অফ ইরানের এক্স আইডি থেকে এই ধরনের পোস্ট করা হয়েছে। এই পাল্টাপাল্টি বার্তা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ককে আরও জটিল করে তুলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

মি. ট্রাম্প, আমাদের জানতে কারবালার ইতিহাস পড়ুন: ইরান

আপডেট সময় ১১:৪৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫