ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন তৈরির কারখানা গুঁড়িয়ে দিল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

এবার তেহরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, তেহরান ও আলবোর্জ প্রদেশজুড়ে পরিচালিত পৃথক অভিযানে মোসাদের হয়ে কাজ করা সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ।

ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মাহদী বলেন, রাজধানী তেহরানের দক্ষিণে রে কাউন্টির ফাশাফুয়েহ এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ২০০ কেজির বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের যন্ত্রাংশ, ক্ষেপণাস্ত্র লাঞ্চার এবং আরও নানা প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। অভিযানে ব্যবহৃত একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়।

এদিকে ইরানি নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী, এই অভিযুক্তরা ইরানের ভেতরে অন্তর্ঘাতমূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা করছিল। তাদের উদ্দেশ্য ছিল কৌশলগত স্থাপনাগুলোতে বিস্ফোরকবাহী ক্ষুদ্র ড্রোন পাঠিয়ে হামলা চালানো।

এই গ্রেপ্তারের ঘটনা এমন এক সময় সামনে এলো, যখন ১৩ জুন রাতে ইসরায়েল তেহরানসহ বেশ কয়েকটি শহরের আবাসিক এলাকায় নজিরবিহীন বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন শহরে। তেল আবিব, জেরুজালেম ও হাইফায় ইরানি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

এই পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের কিছু এলাকায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। বহু মানুষ বোমাশেল্টারে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন তৈরির কারখানা গুঁড়িয়ে দিল ইরান

আপডেট সময় ১১:৫৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫