ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া ভাট বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা: ৯ জুলাই চিরবিদায় খামেনির সংঘর্ষের পর স্লিপার বাসে আগুন, মুহূর্তেই ঝরল ৭ জনের প্রাণ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে: প্রেসিডেন্ট মারিয়া নেভেস যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান নরওয়ের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল! ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না, প্রয়োজনে আবারও হামলা: নেতানিয়াহু

গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৪৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৬৭২ বার পড়া হয়েছে

এবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ত্রাণের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেক মানুষ। শনিবার আল-তাহলিয়া রাউন্ডআবাউট এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘নাসের মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগ, ইনটেনসিভ কেয়ার ইউনিট ও অপারেশন থিয়েটার মৃত ও আহতের ভিড়ে উপচে পড়ছে।’

এই হত্যাযজ্ঞ এমন এক সময়ে ঘটল যখন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন নামের বিতর্কিত একটি ত্রাণ কেন্দ্রের কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থনে পরিচালিত এই ফাউন্ডেশন ত্রাণ বিতরণ করছে এমন এলাকায়, যা পুরোপুরি ইসরাইলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। বহু পর্যবেক্ষক ও মানবাধিকার সংস্থা এই ধরনের ত্রাণ কেন্দ্রকে ‘মানব কসাইখানা’ বলে আখ্যায়িত করেছে।

এদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, ‘ইসরাইলের যুদ্ধ পরিচালনার পদ্ধতি এবং ব্যবহৃত অস্ত্র-গোলাবারুদের প্রয়োগ ফিলিস্তিনিদের ওপর অমানবিক, ভয়াবহ ও মেনে নেওয়া যায় না—এমন ভোগান্তি চাপিয়ে দিচ্ছে।’

গত ২০ মাসে ইসরাইলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে অন্তত ৫৫,৩৬২ জন ফিলিস্তিনি। এদের মধ্যে রয়েছে হাজার হাজার শিশু, নারী ও বয়স্ক মানুষ। এই ঘটনাগুলো গাজার মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে, যেখানে নিরাপত্তা, খাদ্য ও চিকিৎসা—সবকিছুরই চরম সংকট বিরাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া ভাট

গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৪৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

আপডেট সময় ০৩:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫