ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ বাংলাদেশের পেস তোপে কাঁপছে অস্ট্রেলিয়া, লাঞ্চের আগেই ৪ উইকেট আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

এবার  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব গ্রহণের পর ৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই মিতব্যয়িতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারে জোর দিয়েছে বর্তমান সরকার।  

রাষ্ট্রীয় অপচয় রোধে প্রধানমন্ত্রী নিজে বাস করছেন নিজস্ব বাসভবনে, বহন করছেন ব্যক্তিগত জ্বালানি খরচও। মানবাধিকার রক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদার করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। কৃষি ও পরিবেশ রক্ষায় শুরু হয়েছে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদীখাল খনন এবং ঐতিহাসিক পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের কাজ।

পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে শিক্ষার্থীদের ফি হ্রাস এবং তৃণমূলের জন্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। সরকারের এই ৫ মাসের সামগ্রিক অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত জানাতে আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

আপডেট সময় ১১:৫৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬